Suvendu Adhikari: 'সাধারণ পোশাকে ওরা কি কোনও দলের ক্যাডার নাকি রাজ্য সরকারের পাঠানো?', নিরাপত্তাহীনতায় শুভেন্দু - Bengali News | Suvendu adhikari Opposition is not safe in the Assembly, says Suvendu Adhikari - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘সাধারণ পোশাকে ওরা কি কোনও দলের ক্যাডার নাকি রাজ্য সরকারের পাঠানো?’, নিরাপত্তাহীনতায় শুভেন্দু – Bengali News | Suvendu adhikari Opposition is not safe in the Assembly, says Suvendu Adhikari

Spread the love

বিধানসভায় শুভেন্দুকে আটকাল পুলিশImage Credit source: TV9 Bangla

কলকাতা:  বিরোধীরা বিধানসভার নিরাপদ নন। বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার শুভেন্দু অধিকারী বিধানসভার দক্ষিণ গেট দিয়ে বেরনোর চেষ্টা করেন। সে সময়ে তাঁকে সাদা পোশাকের পুলিশ আটকায় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি।

শুভেন্দু অভিযোগ করেন, “বিরোধীরা বিধানসভায় নিরাপদ নন। আমাদের লোকেরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, সেখানে গিয়েও আটকে দিচ্ছে। আমাকে আটকাচ্ছে। আমি এলওপি, আমার এই সাউথ গেট দিয়েই যাওয়ার কথা। তারা আটকাচ্ছে আমাকে।”

সাদা পোশাকের পুলিশের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, “সকলেই সাধারণ পোশাকে রয়েছেন, তাঁরা আদতে কি কোনও দলের ক্যাডার নাকি কোনও সরকার থেকে পাঠিয়েছে, কোনও আইডেন্টিটি নেই। আমরা যে কোনও সময়ে এঁদের দ্বারা আক্রান্ত হতে পারি। আমরা সাংবিধানিক বডিতে মেম্বার। আমরা নির্বাচিত প্রতিনিধি, আমরাই আনসেফ!”

সপ্তাহ খানেক আগেই বিধানসভায় দাঁড়িয়ে শঙ্কর ঘোষ দাবি করেছিলেন, বিধানসভায় খুন হতে পারেন শুভেন্দু অধিকারী। শঙ্কর বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে আমরা বুঝেছি মুখ্যমন্ত্রীর দলের নির্দেশেই উনি ভিতরে ঢুকেছেন। অর্থাৎ প্রোটেকশন ছিল। আমাদের ভয় বিরোধী দলনেতাকে বিধানসভার ভিতরে খুন করা হতে পারে। এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজ ট্রায়াল হিসাবে একজনকে কালো জামা পরিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করানো হয়েছে।” শুভেন্দু অধিকারী এবার নিজে নিরাপত্তাহীনতার কথা বললেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *