Sunita Williams Returns: ১৭ ঘণ্টার উৎকন্ঠা শেষে ঘরে ফিরলেন সুনীতারা, ফ্লোরিডায় ড্রাগনের সফল অবতরণ – Bengali News | After 9 months spending in International space station finally Sunita Williams returned back home
পৃথিবীতে ফেরার পর সুনীতারাImage Credit source: NASA
ফ্লোরিডা: ঘরে ফিরলেন সুনীতারা। টানটান ১৭ ঘণ্টা শেষে ফ্লোরিডার উপকূলে সফল অবতরণ করল নাসা ও স্পেস এক্স-এর ক্রু নাইন (Crew 9)। আটলান্টিক সাগরের বুকে নামল মহাকাশযান। একে একে বের করা হল চারজন মহাকাশচারীকে। ২৮৬ দিন স্পেস স্টেশনে কাটানোর পর অবশেষে সফল অভিযানে ফেরানো হল তাঁদের।
মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর একটানা ২৯৬ দিন কাটিয়েছেন স্পেস স্টেশনে। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতাদের নিয়ে স্পেস স্টেশন ছাড়ে স্পেসএক্স-এর ড্রাগন যান। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের কাছে অবতরণ করে এটি।
বেশ কিছুক্ষণ সমুদ্রে ভাসমান অবস্থায় থাকার পর শুরু হয় উদ্ধারকাজ। মহাকাশযান তোলার ব্য়বস্থা হয় একটি জাহাজে। নাসার মেডিক্যাল টিম সেই মহাকাশযান থেকে একে একে বের করে আনেন মহাকাশচারীদের। প্রথমে বাকি দুই মহাকাশচারীকে বের করে আনা হয়। তবে যেহেতু সুনীতা ও বুচ দীর্ঘসময় মহাকাশে থেকেছেন, তাই তাঁদের জন্য বিশেষ সহযোগিতার ব্যবস্থা করা হয়।