দেশের দরিদ্রতম বিধায়ক বঙ্গ বিজেপির এই নেতা! ধনীতমও পদ্ম শিবিরের, কে কে তাঁরা? রইল পরিচিতি, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

দেশের দরিদ্রতম বিধায়ক বঙ্গ বিজেপির এই নেতা! ধনীতমও পদ্ম শিবিরের, কে কে তাঁরা? রইল পরিচিতি, বাংলার মুখ

Spread the love

সদ্য দেশের ২৮ টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৯২ জন বিধায়ককে নিয়ে তাঁদের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছে ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস’ বা এডিআরের রিপোর্ট। সেখানে তুলে ধরা হয়েছে, দেশের সবচেয়ে ধনী ও সবচেয়ে দরিদ্র বিধায়কের তথ্য। দেখা গিয়েছে দেশের সবচেয়ে ধনী ও দরিদ্র বিধায়ক দু’জনেই বিজেপির সদস্য। 

দেশের সবচেয়ে দরিদ্রতম বিধায়ক এই বাংলার নেতা!

এডিআর-র দেওয়া তথ্যে দেখা গিয়েছে, দেশের সবচেয়ে দরিদ্রতম বিধায়ক নির্মল ধারা। তাঁর সম্পত্তির পরিমাণ সর্বসাকুল্যে ১৭০০ টাকা। এমনই তথ্য এডিআরের রিপোর্টে উঠে আসে। উল্লেখ্য, বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক এই নির্মল ধারা। রিপোর্টের এই তথ্য এসেছে, ভোটের লড়াইয়ের আগে, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীরা যে হলফনামা পেশ করেন, তা থেকে। সেখানেই দেখা গিয়েছে বঙ্গ বিজেপির এই নেতার সম্পত্তির তথ্য।

(লন্ডন ফেরত স্বামীকে খুন করে দেহখণ্ড ড্রামে সিমেন্ট দিয়ে সিল! কাঠগড়ায় স্ত্রী ও প্রেমিক, হাড়হিম-কাণ্ডে তদন্তে পুলিশ )

দেশের সবচেয়ে ধনী বিধায়ক কে? 

এদিকে, দেশের পূর্বপ্রান্তের নির্মল ধারা যেমন দেশের সবচেয়ে দরিদ্র বিধায়ক হিসাবে উঠে এসেছেন এডিআর-র রিপোর্টে, তেমনই দেশের পশ্চিম প্রান্তের পরাগ শাহ হলেন দেশের ধনীতম বিধায়ক। নির্মল ধারার মতো পরাগ শাহও বিজেপির সদস্য। মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্ব কেন্দ্রের বিধায়ক পরাগ শাহের সম্পত্তির পরিমাণ ৩৪০০ কোটি টাকা। ‘ম্যান ইনফ্রাকনস্ট্রাকশন লিমিটেড’ নামে এক সংস্থা রয়েছে পরাগ শাহের। রিপোর্টে দেখা যাচ্ছে ২ বছরে প্রায় সাত গুণ সম্পত্তি বেড়েছে তাঁর।

সবচেয়ে বেশি ধনী বিধায়ক কোন রাজ্যের?

দেখা যাচ্ছে, ভারতের সবচেয়ে বেশি ধনী বিধায়ক এসেছেন অন্ধ্রপ্রদেশ থেকে। সেরাজ্য থেকে দেশের সবচেয়ে ধনী বিধায়কদের মধ্যে ১০ জন রয়েছেন। সেরাজ্যের শীর্ষ ২০ জন ধনী বিধায়কের মধ্যে সাতজন বিধায়কও রয়েছেন, যার মধ্যে রয়েছেন সেরাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ এবং হিন্দুপুরের বিধায়ক এন. বালকৃষ্ণ।

ধনীদের তালিকা:-

এই রিপোর্টে দেখা যাচ্ছে, ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কর্ণাটকে কংগ্রেসের বিধায়ক তথা সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ১৪১৩ কোটি টাকার সম্পত্তির অধিকারী তিনি। তৃতীয় কর্নাটকের নির্দল বিধায়ক পুত্তুস্বামী গৌড়া। চতুর্থ কংগ্রেসের বিধায়ক প্রিয়কৃষ্ণ। ৯৩১ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকায় এরপর রয়েছেন চন্দ্রবাবু নাইডু। এরপর তাঁরই দলের পি নারায়ণ ও তারপর ভি পার্থসারথি রেড্ডি রয়েছেন। পরবর্তী স্থানে রয়েছেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৭৫৭ কোটি টাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *