ইফতার পার্টিতে আপত্তি পুলিশের, অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্ত কংগ্রেস, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ইফতার পার্টিতে আপত্তি পুলিশের, অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্ত কংগ্রেস, বাংলার মুখ

Spread the love

চলছে রমজান মাস। এই উপলক্ষে সদর দফতর বিধানভবনের সামনে ইফতার পার্টির আয়োজন করতে চাইছে প্রদেশ কংগ্রেস। কিন্তু, তাতে অনুমতি দেয়নি পুলিশ। এই অবস্থায় ইফতার পার্টির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হল প্রদেশ কংগ্রেস। বুধবার এ বিষয়ে কংগ্রেসের তরফ থেকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। তাতে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন: কট্টরপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েও পুরোনো সুরই ভাঁজলেন নাহিদ

মামলার বয়ান অনুযায়ী, কংগ্রেসের তরফে এই ইফতার পার্টির আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারম্যান শামীম আক্তার। প্রথমে গত ৯ মার্চ বিধানভবনের সামনে ইফতার পার্টির আয়োজন করতে চেয়েছিল কংগ্রেস। এর জন্য গত ২২ ফেব্রুয়ারি তারা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। তবে পুলিশ তাতে আপত্তি জানিয়ে অনুমতি দেয়নি। তখন পুলিশের অনুমতি না পাওয়ায় এবার আগামী ২৩ মার্চ ইফতার পার্টির আয়োজন করতে চেয়েছে প্রদেশ কংগ্রেস। কিন্তু, এক্ষেত্রেও দেখা দিয়েছে সমস্যা। আবারও অনুমতি দেয়নি পুলিশ। তাই অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয়েছে দলটি। 

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার দ্রুত শুনানির আর্জি জানান কংগ্রেসের আইনজীবী। তার ভিত্তিতে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন। চলতি সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর রমজানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার তিনি ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন। এরপরের দিন পার্ক সার্কাসের ইফতার পার্টিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের ইফতার পার্টিতে রাজ্যের একাধিক মন্ত্রী নেতারা উপস্থিত ছিলেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, বাবুল সুপ্রিয় এদিন উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, ইমামে ইরায়ই ক্কারী ফজলুল রহমান, নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমীও ছিলেন এই ইফতার পার্টিতে। কংগ্রেসের বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজেই যদি ইফতার পার্টিতে যোগ দিতে পারেন তাহলে তারা কেন ইফতার পার্টির আয়োজন করতে পারবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *