বোনাস বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! কত টাকা দেবে বাংলা? কারা কারা পাবেন? রইল সবটা, বাংলার মুখ
অ্যাড-হক বোনাসের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীরা কোনওরকম ‘প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস’ পান না এবং ২০২৫ সালের ৩১ মার্চ যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার কম, তাঁদের মাথাপিছু ৬,৮০০ টাকা বোনাস দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে নবান্নের তরফে স্পষ্টভাবে ডানানো হয়েছে, কর্মচারীরা পুরনো বেতন কাঠামো বা নতুন কাঠামোয় থাকুক না কেন, বোনাস প্রদানের সর্বোচ্চ হচ্ছে ৪৪,০০০ টাকা। যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার বেশি, তাঁরা সেই অ্যাড-হক বোনাস পাবেন না।
আর এমন সময় সেই বোনাসের ঘোষণা করা হল, যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। এখন প্রাপ্ত ডিএয়ের হার ১৪ শতাংশ। যা ১ এপ্রিল থেকে আরও চার শতাংশ বাড়ানো হবে। ফলে আগামী মাস থেকে তাঁদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ দাঁড়াবে ১৮ শতাংশ।
(বিস্তারিত পরে আসছে)