Sunita Williams Homecoming: ঘুটঘুটে অন্ধকারে পথ খুঁজছে সুনীতারা! ন’মাস পর অবশেষে শুরু হল যাত্রা, ‘পরবর্তী স্টেশন’ পৃথিবী – Bengali News | Sunita Williams and Other Astronauts Leave From International Space Station For Homecoming
ওয়াশিংটন: চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে ‘আলো’ হয়ে জ্বলছেন সুনীতারা। মহাশূন্য ভাসছে তাদের নিতে যাওয়া মাস্কের মহাকাশযান ক্রিউ-১০। তাতেই রয়েছেন এই মার্কিন নভোশ্চররা। আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটি থেকে (International Space Station) ন’মাস পর বেরিয়ে মহাশূন্য ভাসলেন সুনীতা।
এর আগেও বহুবার নানা বিধ কাজে মহাকাশ ঘাঁটির বাইরে পা রেখেছেন তিনি। কিন্তু এবারের স্বাদটা অন্যরকম। অবশেষে পৃথিবীতে ফিরছেন তিনি। গত ন’মাস ধরে কার্যত এই দিনটার জন্যই যেন অপেক্ষা করেছিলেন সুনীতারা। নাসা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টার কিছুটা পরে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটি থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন মাস্কের পাঠানো সেই মহাকাশযান। আপাতত তাদের গন্তব্যস্থল পৃথিবী।
(সবিস্তারে আসছে…)
