Behala: 'এই সাদা কাগজে সই কর...আমার ডানদিকেই থাইয়ে সিগারেটের ছ্যাঁকাও দেয়', বেহালার রাস্তায় ভয়ঙ্কর ঘটনা - Bengali News | Behala: One woman harassed by some men kolkata behala on open road - 24 Ghanta Bangla News
Home

Behala: ‘এই সাদা কাগজে সই কর…আমার ডানদিকেই থাইয়ে সিগারেটের ছ্যাঁকাও দেয়’, বেহালার রাস্তায় ভয়ঙ্কর ঘটনা – Bengali News | Behala: One woman harassed by some men kolkata behala on open road

Spread the love

মহিলাকে নির্যাতনের অভিযোগImage Credit source: Tv9 Bangla

কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। মামলা তুলতে মহিলা ও তাঁর মা-কে লোক পাঠিয়ে রাস্তায় ঘিরে ধরে হুমকি দেওয়ার অভিযোগ। সাদা কাগজেও সই করতে জোর করা হয় তাঁকে। আতঙ্কে রয়েছেন মহিলা ও তাঁর পরিবার।

অভিযোগকারিণী মহিলার দাবি,বছর কয়েক আগে এক যুবকের বিরুদ্ধে ৩৭৬ এর মামলা করেছিলেন তিনি। সেই মামলায় গ্রেফতার হয় অভিযুক্ত। জেলও খাটতে হয় তাঁকে। অভিযোগ, জেল থেকে বেরোনোর পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে ভয় দেখাতে শুরু করেন মহিলাকে।

অভিযোগকারিণীর দাবি, চলতি বছর জানুয়ারি মাসে অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয় তাঁকে। এরপর লিখিত ভাবে অ্যাসিড হামলার হুমকির অভিযোগ জানান মহিলা। এখানেই শেষ নয়, মহিলা যে স্কুলে শিক্ষকতা করেন, সেখানে গিয়েও ওই যুবক ভয় দেখায়। নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। চাপে পড়ে স্কুলের চাকরি ছাড়তে বাধ্য হয় বলেই মহিলার দাবি। ছাড় পাচ্ছেন না তাঁর বৃদ্ধা মা-বাবাও। তাঁরা বাইরে বেরতে ভয় পাচ্ছেন। মহিলার অভিযোগ, এই পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় কয়েকজন অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁদের উপর চড়াও হয়। আর ভিডিয়ো কলের মাধ্য়মে ওই সকল যুবকদের এই সব করার নির্দেশ দিচ্ছেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যার ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলার তরফে অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আশপাশের সিসিক্যমেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।

ওই মহিলা টিভি ৯ বাংলাকে বলেন, “আমি ও আমার মা সান্ধ্য ভ্রমণে বের হই। আমরা যখন হাঁটছি সেই সময় অচেনা এক ছেলে এগিয়ে এসে বলে এই খালি কাগজে সই করে দিতে। আমরা প্রতিবাদ করি। বলছে তাড়াতাড়ি সাইন কর। আমি বলি এমন জোর করলে আমরা লোকজন ডাকতে বাধ্য হব। তারপর দেখি আরও তিনজন ছেলে এগিয়ে আসে। ওরা আমার মায়ের হাত-মুখ চেপে ধরে। আমারও হাত-মুখ চেপে ধরে। তারপরও জোর করে আমার হাতে পেন ধরিয়ে দেওয়া হয়। তারপরও যখন আমি সই করছিলাম না আমার ডানদিকের থাইয়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। আর যে ব্যক্তির বিরুদ্ধে আমি আজ থেকে প্রায় ছ-সাত বছর আগে মামলা করেছি ওই ব্যক্তি ভিডিয়ো কলে নির্দেশ দিচ্ছিল এই সব করার।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *