Purba Bardhaman: উপপ্রধান খুনে সাজাপ্রাপ্ত বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার সংশোধনাগারে - Bengali News | Hanging body of a inmate found from Burdwan Central Correctional Home - 24 Ghanta Bangla News
Home

Purba Bardhaman: উপপ্রধান খুনে সাজাপ্রাপ্ত বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার সংশোধনাগারে – Bengali News | Hanging body of a inmate found from Burdwan Central Correctional Home

Spread the love

বিশ্বজিৎ সাঁতরা (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

বর্ধমান: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনগারে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু। শনিবার শৌচাগার থেকে ওই সাজাপ্রাপ্ত বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম বিশ্বজিৎ সাঁতরা ওরফে বুবাই(৩৩)। বাড়ি হুগলি জেলার ধনিয়াখালি থানার কুমরুল গ্রামে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সঠিক তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবারের।

সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, শনিবার ঝুলন্ত অবস্থায় শৌচাগার থেকে সাজাপ্রাপ্ত ওই বন্দিকে উদ্ধার করা হয়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা ওই বন্দিকে মৃত বলে ঘোষণা করেন।

সংশোধনাগার ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে গোপীনাথপুর ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মৃত্যঞ্জয় বেরা খুন হন। উপপ্রধানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এই খুনের মামলাতেই আদালত অন্যতম অভিযুক্ত বিশ্বজিৎ সাঁতরা-সহ বেশ কয়েকজনকে সাজার নির্দেশ দেয়। সেই থেকেই বিশ্বজিৎ সাঁতরা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন।

এই খবরটিও পড়ুন

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিজনরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *