ভুয়ো নথি দিয়ে কলকাতায় তৈরি হয়েছে ১৩০টি পাসপোর্ট, চার্জশিট দিয়ে জানাল পুলিশ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ভুয়ো নথি দিয়ে কলকাতায় তৈরি হয়েছে ১৩০টি পাসপোর্ট, চার্জশিট দিয়ে জানাল পুলিশ, বাংলার মুখ

Spread the love

ভুয়ো নথি দিয়ে কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল ১৩০টি পাসপোর্ট। ভুয়ো পাসপোর্টকাণ্ডে আদালতে চার্জশিট দিয়ে এমনই দাবি করল সিবিআই। এর মধ্যে ১২০ জন বাংলাদেশি নাগরিক বলে চার্জশিটে জানিয়েছে তারা। এদের সবাই পলাতক বলে দাবি সিবিআইয়ের।

গত ২৭ সেপ্টেম্বর ভবানীপুর থানায় ভুয়ো নথি জমা দিয়ে আসল পাসপোর্ট তৈরি হয়েছে বলে অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তে বিশেষ দলও গঠন করা হয়। অভিযোগ ছিল উৎপল মাহাতো, উদয় মাহাতোসহ মোট ৩৭ জনের বিরুদ্ধে। তদন্তে নেমে বিভিন্ন নথি সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। জানা যায়, প্রায় সমস্ত নথিই জাল। এর পর কলকাতা লাগোয়া পঞ্চসায়র ডাকঘরে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা জানতে পারেন, ভুয়ো পাসপোর্ট তৈরির পিছনে রয়েছে সংগঠিত চক্র। ভুয়ো নথি তৈরি করানো থেকে পুলিশ ভেরিফিকেশন সব কিছুর জন্য রয়েছে আলাদা আলাদা দর। এই ঘটনার তদন্তে নেমে এক সদ্য অবসরপ্রাপ্ত DIB আধিকারিকসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ৮ জন এখনও জেলবন্দি।

তদন্তে উঠে আসে পঞ্চসায়র ডাকঘরের এক চুক্তিভিত্তিক কর্মী ভুয়ো পাসপোর্টগুলি একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিতেন। সেই ব্যাক্তি মোটা টাকার বিনিময়ে বিক্রি করতেন পাসপোর্টগুলি। একএকটি পাসপোর্ট বিক্রি হত ২ – ৩ লক্ষ টাকায়।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *