বিরাটের সঙ্গে প্রেমের মাঝেই মালদ্বীপে রণবীর-অনুষ্কা! এর পরের ঘটনা পুরোটাই সমুদ্রের জলে ঘটল… – Bengali News | Unknown facts about ranveer singh and anushka sharma maldives trip
একসময় লোকে ধরেই ফেলেছিলেন যে অনুষ্কা যদি বিয়ে করেন, তাহলে তাঁর পাত্র হবে রণবীর সিংই! কেননা বলিউডে পা দিয়ে, রণবীরকেই প্রথম সিরিয়াস ডেট করেন অনুষ্কা। অন্যদিকে, রণবীরও কিন্তু এই প্রেমটা নিয়ে বেশ সিরিয়াস ছিলেন। কিন্তু, হঠাৎই গণ্ডগোল। রণবীরের পা ফসকে গেল নতুন নায়িকার দিকে। আর অনুষ্কা টুক করে হলেন সিঙ্গল। তবে ততদিনে অনুষ্কার দিকে নজর দিয়েছিলেন বিরাট কোহলি। তাই রণবীরকে ছাড়ার পর বেশিদিন একা থাকতে হয়নি থাকে। বরং বিরাট-অনুষ্কাই হয়ে গেলে রব নে বনাদি জোড়ি। থাক সে গপ্পো। কিন্তু জানেন কি বিরাটের সঙ্গে প্রেমে থেকেও রণবীরের সঙ্গে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন অনুষ্কা?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। রণবীর তখন দীপিকা পাড়ুকোনের প্রেমে পাগল। অন্যদিকে অনুষ্কা, বিরাটের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। হঠাৎই শোনা গেল, বিচ্ছেদ হয়েও, ফের একফ্রেমে দেখা যাবে অনুষ্কা ও রণবীরকে। তেমনই প্ল্য়ান। এক ছবির শুটিংয়ের জন্য মালদ্বীপে রওনা হলেন। শুটিংও শুরু হল। মালদ্বীপের নীল সমুদ্রের জলে অন্তরঙ্গ হয়ে রণবীর-অনুষ্কার একটি গান শুট হয়েছিল। যার বেশ কিছু দৃশ্য সোশাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল।
গসিপ ম্যাগাজিনে এসেছিল সেই ছবি দেখে নাকি বেশ অসন্তুষ্ট হয়েছিলেন বিরাট। ফোনও নাকি করেছিলেন অনুষ্কাকে। তবে কাজের খাতিরে রণবীরের সঙ্গে এরকম দৃশ্যে অভিনয় করার বিষয়টি বিরাটকে বোঝাতে, বিরাট কিন্তু চুপচাপ মেনে নেন। তবে এখানেই কাহিনীতে টুইস্ট। হঠাৎই ছবির শুটিং বন্ধ। অজানা কারণেই ছবিটাই বন্ধ করে দেন প্রযোজক। শোনা যায়, রণবীরের সঙ্গে পারিশ্রমিক নিয়ে গণ্ডগোল হওয়ার ফলেই নাকি ছবি মাঝপথেই বন্ধ হয়। অনুষ্কা ফের ফিরে যান বিরাটের কাছে। আর রণবীর মন দেন দীপিকায়।