১০ মিনিটেই তৈরি হবে সুস্বাদু জিলিপি, এই সহজ রেসিপিতে মন কেড়ে নিন অতিথিদের – Bengali News | Try this easy recipe of jalebi on this holi 2025
এবার দোলে অতিথিদের চমকে দিন। বাড়িতেই তৈরি করে ফেলুন সুস্বাদু জিলিপি। সময় লাগবে মাত্র ১০ মিনিট। রং খেলার পর গরম গরম জিলিপিতেই মন কেড়ে নিন অতিথিদের।
যা যা লাগবে-
ময়দা ৫০০ গ্রাম, দই ১০০ গ্রাম, চিনির রস ১ কেজি, ঘি বা তেল ৫০০ গ্রাম।
তৈরি করুন এভাবে-
দই ও ময়দা অল্প জলসহ ভালো করে মেখে ৮-১০ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে। ইচ্ছে করলে একটু হলুদ রং দেওয়া যেতে পারে। পাতলা চিনির রস তৈরি করে রাখতে হবে। একটা কড়াইতে ঘি বা তেল গরম করতে হবে। এবার একটি ছিদ্রসহ নারকেলের মালা অথবা ইঞ্চি গর্তসহ একটি পাত্রে ওই ফ্যাটানো মিশ্রিত জিনিস ঢেলে, হাত সরিয়ে গরম ঘিতে ওই গর্ত থেকে মিশ্রিত জিনিস জিলিপির আকার করে ভেজে চিনির রসে অল্প সময় রেখে উঠিয়ে অন্য পাত্রে রাখতে হবে। হাতের আঙুল এমনভাবে গর্তের মুখে রাখতে হবে যাতে প্রয়োজন অনুযায়ী সরিয়ে নেওয়া যায়।