হোলির দিনই বলিউডে দুঃসংবাদ, প্রয়াত কাজলের কাকা অভিনেতা দেব মুখোপাধ্যায় - Bengali News | Bollywood actor deb mukherjee passed away today - 24 Ghanta Bangla News
Home

হোলির দিনই বলিউডে দুঃসংবাদ, প্রয়াত কাজলের কাকা অভিনেতা দেব মুখোপাধ্যায় – Bengali News | Bollywood actor deb mukherjee passed away today

Spread the love

হোলির দিনই রানি ও কাজলের পরিবারে দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রীর কাকা এবং হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৩। অভিনেতা দেবের আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি বলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা দেব মুখোপাধ্যায়। ভর্তি ছিলেন মুম্বইয়ের এক হাসপাতালেও। তবে কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পান। শুক্রবার সকালবেলা নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

১৯৬৫ সাল থেকে ২০০৯ সাল। প্রায় ২০ টি বলিউডি ছবিতে অভিনয় করেছেন দেব। যার মধ্যে বেশ কিছু ছবি ব্লকবাস্টার। যেমন, অভিনেত্রী, অধিকার, দো আঁখে, ম্যায় তুলসি তেরে আঙ্গন কি, বাতো বাতো মে, জো জিতা ওয়োহি সিকন্দর, দালাল খুবই জনপ্রিয় হয়েছিল। ২০০৯ সালে তাঁকে শেষ দেখা গিয়েছে, শাহিদ কাপুরের কমিনে ছবিতে।

মুম্বইয়ে মুখোপাধ্য়ায় বাড়ির দুর্গাপুজো খুবই জনপ্রিয়। এই দেব মুখোপাধ্য়ায়ের বাড়িতেই প্রতিবার নিয়ম মেনে পালিত হয় এই পুজো। পরিবারের দুই কন্যা কাজল, রানি যেমন আসেন, তেমনি এই পুজোতে অংশ নেন বলিউডের তাবড় অভিনেতা, অভিনেত্রীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *