Suvendu Adhikari: ৭২ ঘণ্টার ডেডলাইন! ৪৬ মুসলিম MLA নিয়ে বিধানসভাতেই শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের - Bengali News | 72 hour deadline, Humayun Kabir warns Suvendu Adhikari to apologize and meet him - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ৭২ ঘণ্টার ডেডলাইন! ৪৬ মুসলিম MLA নিয়ে বিধানসভাতেই শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের – Bengali News | 72 hour deadline, Humayun Kabir warns Suvendu Adhikari to apologize and meet him

Spread the love

সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর Image Credit source: TV 9 Bangla

কলকাতা: শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের দেওয়া মন্তব্যে সকাল থেকেই উত্তাল বিধানসভা। তৃণমূলের বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। তুমুল বিতণ্ডা শুরু হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই। পাল্টা বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। নাম না করে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এবার হুঙ্কার হুমায়ুন কবীরের। শুভেন্দুকে ছুঁড়লেন চ্যালেঞ্জ। দিলেন ৭২ ঘণ্টার ডেডললাইন। তার মধ্য়ে ক্ষমা না চাইলে সংখ্যালঘু বিধায়কদের নিয়ে পাল্টা শুভেন্দুকেই ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিলেন। 

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সাফ বলেন, “আপনার এখনও এত হিম্মত হয়নি যে বিধানসভার ভিতর থেকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায়  ফেলবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে বিধায়ক সংখ্যা আপনাদের আছে ২০২৬ সালে আপনারা তাও ছুঁতে পারবেন না। সংখ্যা আর ২০২১ সালের মতো সাতাত্তরে যাবে না।”

এরপরই কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, “এখন আপনি হিন্দু হিন্দু করছেন, মুসলিমদের চ্যালেঞ্জ। আমি হুমায়ুন কবীর মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করে বলছি ৭২ ঘণ্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক বিধানসভার ভিতরে আপনার যে ঘর আছে তার বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে ৬৬ জন নিয়ে আমার মোকাবিলা করবেন। হয় প্রত্যাহার করুন এ কথা, নাহলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আমরা বুঝে নেব।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “আমরাও মুসলমান। আমরা কারও কাছে কোনওদিন আত্মসমর্পন করিনি। ৭২ ঘণ্টার মধ্যে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার না করলে, মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবীর নেতৃত্ব দিয়ে মোকাবিলা করব। আমরাও দেখব কতটা কেন্দ্রীয় ফোর্স দিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন।”  

অন্যদিকে এদিনই আবার বিধানসভার বাইরে প্রতিবাদে সরব হন শুভেন্দু নিজেও। ফের একবার মমতাকে ভবানীপুরে হারাবেন বলে হুঙ্কার দিয়েছেন। চ্যালেঞ্জের সুরেই বলেন, “আপনাকে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেরাতে হবে।” 

এদিকে হুমায়ুনের চ্যালেঞ্জের পর ছেড়ে কথা বলতে নারাজ বিজেপিও। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্ন হবে বিধানসভায়। হুমায়ুন কবীরের হুঙ্কারে বিষয়টা আরও স্পষ্ট বলেই মনে করছে পদ্ম শিবির। এই মর্মে বৃহস্পতিবার বিজেপির তরফে বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার আনা হবে বলে জানা যাচ্ছে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *