Sheikh Hasina: দেশ থেকে তাড়িয়েছে আগেই, শেখ হাসিনার শেষ সম্বলটুকুও কেড়ে নিল বাংলাদেশ! – Bengali News | Bangladesh Court Orders Seized of Sheikh Hasina & Her Relatives Property & Bank Account
ঢাকা: দেশছাড়া করেছে আগেই। এবার সব সম্পত্তিও কেড়ে নিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। শুধু তিনিই নন, তাঁর বোন রেহানা, ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে বাংলাদেশে থাকা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা জমি-বাড়ি ক্রোক বা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। হাসিনার বোন রেহানার নামে ১২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তা-ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওপার বাংলায় কার্যত আর কিছুই রইল না শেখ হাসিনার।
রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকি, যিনি ব্রিটেনে সাংসদ পদে ছিলেন, তার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গুলশানে থাকা তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হচ্ছে। ধানমন্ডিতে সুধা সদনও বাজেয়াপ্ত করা হচ্ছে।
জানা গিয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালত এই নির্দেশ দিয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল। সেই মামলায় আদালত শেখ হাসিনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনও বন্ধ করিয়ে দিয়েছে, যাতে কেউ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারেন। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। আওয়ামি লীগ এবং শেখ মুজিবুর রহমানের স্মৃতি ট্রাস্টের লেনদেনও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
