যাদবপুর বিশ্ববিদ্যালয় হারাল জাতীয় তকমা, ইনস্টিটিউট অফ এমিনেন্স আর বলা যাবে না
এবার জাতীয় তকমা হারাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বারবার এই বিশ্ববিদ্যালয়ে গোলমাল এবং অশান্তির ঘটনা ঘটায় এই তকমা হারাতে হল বলে মনে করা হচ্ছে। সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা হয়। তা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য– রাজনীতি। বাম–অতি বামদের আন্দোলনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ, বুধবার এল খারাপ খবর।