Pakistan: ভয়ঙ্কর ঘটনা! অপহরণ হয়ে গেল পাকিস্তানের যাত্রীসুদ্ধ একটা ট্রেন – Bengali News | Baloch militants hijack jaffar express train, kill 6 soldiers, over 100 taken hostages
একশোর বেশি যাত্রী-সহ অপহরণ করা হয়েছে ট্রেনImage Credit source: X handle
বালোচিস্তান: পাকিস্তানের বালোচিস্তানের ট্রেন অপহরণ জঙ্গিদের। পাকিস্তানের ৬ সেনাকর্মীকে নিকেশ করে জাফর এক্সপ্রেস অপহরণ করা হয়েছে। পণবন্দি করা হয়েছে ১০০ যাত্রীকে। অপহরণের দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি জঙ্গি সংগঠন।
এক বিবৃতিতে জঙ্গি সংগঠন বিএলএ জানিয়েছে, পাকিস্তান সেনার ৬ জওয়ানকে খতম করে ট্রেনটি নিজেদের কব্জায় নিয়েছে তারা। জানা গিয়েছে, জাফর এক্সপ্রেস বালোচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। বোলানের মাশকফে হামলা চালায় জঙ্গিরা। ওই বিবৃতিতে বিএলএ জানিয়েছে, তাদের মুক্তিযোদ্ধরা বোলানে রেলপথ উড়িয়ে দেয়। যার জেরে ট্রেনটি থামতে বাধ্য হয়। তারপরই ট্রেনের দখল নেয় তারা।
পাকিস্তান প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জঙ্গি সংগঠনটি জানিয়েছে, পণবন্দিদের মুক্ত করে যদি কোনও সেনা অভিযান চালানো হয়, তার পরিণতি ভয়ঙ্কর হবে। সেক্ষেত্রে সব পণবন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার দায় পাকিস্তান সেনাকে নিতে হবে।
