রোজ মদ খেত, পুলিশি তলবে অসম থেকে মধ্যমগ্রামে এসে বললেন ফাল্গুনীর শ্বশুর, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

রোজ মদ খেত, পুলিশি তলবে অসম থেকে মধ্যমগ্রামে এসে বললেন ফাল্গুনীর শ্বশুর, বাংলার মুখ

Spread the love

মধ্যমগ্রামে প্রৌঢ়াকে খুন করে দেহ লোপাটের ঘটনায় পুলিশের তলবে হাজিরা দিলেন অভিযুক্ত ফাল্গুনী ঘোষের শ্বশুরমশাই সুবল ঘোষ। সোমবার মধ্যমগ্রাম থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলেন তিনি। এর পর সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। আক্ষেপ করে বলেন, আমার সব থেকে বড় ভুল ছিল ওর সঙ্গে ছেলের বিয়ে দেওয়া। এমনকী ফাল্গুনীর বাবার মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অসমের জোড়হাটের বাসিন্দা সুবলবাবু সোমবার মধ্যমগ্রাম থানায় হাজিরা দেন। এর পর সাংবাদিকদের তিনি বলেন, মেট্রিমনি ওয়েবসাইট দেখে ছেলের সঙ্গে ফাল্গুনীর বিয়ে দিয়েছিলাম। বিয়ের আগে বলেছিল, বাবা মারা গিয়েছে, ও নিজে প্রাইভেট টিউশনি করে। আর মা ফিজিওথেরাপি করে সংসার চালায়। কিন্তু বিয়ের পর ওর অন্য রূপ দেখতে পাই। জানতে পারি ফাল্গুনী মদ্যপানে আসক্ত। রোজ রাতে ওর মদ চাই। একবার দুর্গাপুজোর সময় ও মদ্যপান করে মণ্ডপে পড়ে গিয়েছিল। তার পর বিষয়টি প্রকাশ্যে আসে। তার আগে পারিবারিক সম্মানের কথা ভেবে ছেলে এসব আমাদের জানায়নি।

সুবলবাবুর আক্ষেপ, আমার জীবনের সব থেকে বড় ভুল ছেলের সঙ্গে ওর বিয়ে দেওয়া। আমার ছেলের দাম্পত্য জীবনটা শেষ করে দিল।

ওদিকে সোমবার ফের ফাল্গুনী ও তাঁর মা আরতিকে আদালতে পেশ করে পুলিশ। বিচারক ফাল্গুনীকে আরও ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আরতি ঘোষকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *