North 24 Parganas: জাল নথি বানিয়ে অন্যের জমি নিজের নামে করে গ্রেফতার TMC নেতা - Bengali News | North 24 parganas TMC leader arrested for using fake documents to land someone else's land in his own name - 24 Ghanta Bangla News
Home

North 24 Parganas: জাল নথি বানিয়ে অন্যের জমি নিজের নামে করে গ্রেফতার TMC নেতা – Bengali News | North 24 parganas TMC leader arrested for using fake documents to land someone else’s land in his own name

Spread the love

বারাসতে গ্রেফতার তৃণমূল নেতাImage Credit source: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা: জাল নথি বানিয়ে অন্যের জমি নিজের নামে করে গ্রেফতার প্রাক্তন সদস্য তথা তৃণমূল নেতা। ঘটনাটি হাবড়া থানার ফুলতলা এলাকার । চলতি বছরের জানুয়ারি মাসে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন হাবরা কুমড়া গ্রাম পঞ্চায়েতের খারো এলাকার বরুণ দত্ত। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানার পুলিশ।

তদন্ত নেমে রবিবার বিকালে জয়দেব ওঝা বয়স ৬৫ নামে তৃণমূল নেতাকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। ওই তৃণমূল নেতা প্রায় দেড় বিঘা জমি ৫১ শতক নিজের নামে করে দলিল করে রেকর্ড করে নেন বলে অভিযোগ। সোমবার অভিযুক্ত তৃণমূল নেতাকে সাত দিনের পুলিশ হেফাজতে যাচ্ছে বারাসত আদালতে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাবড়া ফুলতলা এলাকায় একটি শরিকি জমি। তার কিছুটা অংশ প্রায় ৫১ শতক, যার মালিক হিসেবে নথিভুক্ত ছিলেন জগবন্ধু দত্তের নাম। ১৯৯৭ সালের পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। সেই জমি নিজের নামে করে নেওয়ার অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে।

নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল নেতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় সংহিতা ধারায় ৩২৯/৩, ৩১৮/৪, ৩৩৬/২, ৩৩৮,  ৩৪০ বাই ৩ ধারায় মামলা রুজু হয়েছে।

এ নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করা শুরু করেছে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা বিপ্লব হালদার জানিয়েছেন, হাবড়ার বিধায়ক নিজেই দুর্নীতিগ্রস্ত পুলিশের শুভ বুদ্ধি হয়েছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন আইনের পথে চলবে। কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, দল তাকে প্রশ্রয় দেয় না। অভিযুক্ত তৃণমূল নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হলে, তিনি এড়িয়ে যান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *