Calcutta High Court: কেউ কিচ্ছু জানে না! ১০০০ বেশি গাছ কেটে তোলা হচ্ছে লক্ষ-লক্ষ টাকার নিলামে, বড় নির্দেশ বিচারপতি সিনহার – Bengali News | Calcutta High Court: Calcutta High Court’s Judge Amrita Sinha seeks report from gram pradhan cutting tress
বিচারপতি অমৃতা সিনহাImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: জেলা বন আধিকারিকের কোনও রকম অনুমতি নেননি গ্রাম প্রধান । ১০৫৫টি ইউক্যালিপটাস গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে বাঁকুড়ার সিহর গ্রামপঞ্চায়েত এলাকায় গাছ নিলাম হয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হন দু’জন স্থানীয় বাসিন্দা। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেন, গ্রাম পঞ্চায়েত প্রধান কীসের ভিত্তিতে ওই গাছগুলি নিলামের সিদ্ধান্ত নিলেন? সেই বিষয়ে ডিভিশনাল বনদফতরের আধিকারিককে রিপোর্ট জমা দিতে হবে। কতুলপুর থানার ওসি আদালতের এই নির্দেশ জানাবেন পঞ্চায়েত প্রধানকে।
আবেদনকারীদের তরফে আইনজীবী আদালতে অভিযোগ করেন, ২৫ ফেব্রুয়ারি নিলামের নোটিস দেওয়া হয়। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই নিলাম প্রক্রিয়া চলার কথা। ১৬ লক্ষ টাকা থেকে নিলামের দর ধার্য করা হয়েছে। এভাবে নিলামের এক্তিয়ার পঞ্চায়েত প্রধানের নেই।
রাজ্যের তরফে জানানো হয়, বাঁকুড়ার মহাকুমা শাসক কতুলপুরের বিডিও ও ডিভিশনাল বনদফতরের আধিকারিকের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। তারপরই গাছ কাটা ও নিলামের ওপর স্থগিতাদেশ দেয় আদালত।
