শাস্তি ২ বছরের জেল! প্রকাশ্যে কাকে চড় মেরে বিপদে পড়েন গোবিন্দা? - 24 Ghanta Bangla News
Home

শাস্তি ২ বছরের জেল! প্রকাশ্যে কাকে চড় মেরে বিপদে পড়েন গোবিন্দা?

Spread the love

শাস্তি ২ বছরের জেল! প্রকাশ্যে কাকে চড় মেরে বিপদে পড়েন গোবিন্দা?

কথায় বলে ফ্যান মোমেন্ট। অর্থাৎ স্বপ্নের স্টারের সঙ্গে একবার সাক্ষাৎ, সেই মুহূর্তের জন্য যেন সকলেই অপেক্ষা করে থাকেন। কিন্ত রিল লাইফের সঙ্গে যখন রিয়েল লাইফের ফারাক থেকে যায় বিস্তর, সমস্যা শুরু হয়ে যায় সেখান থেকেই। গোবিন্দার একটা ভুলেই রীতিমত ঝড় বয়ে যায় তাঁর জীবনে। গোবিন্দার তখন সিনেপাড়ায় রমরমা বাজার। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। শত শত তাঁর ভক্ত। একবার প্রিয় অভিনেতার দেখা পেতে তখন সকলেই ছিলেন মরিয়া। তেমনই এক অনুরাগী ছিলেন সন্তোষ রাই। যিনি গোবিন্দাকে দেখার জন্য পৌঁছিয়ে গিয়েছিলেন তাঁর সেটে। সেখান থেকেই শুরু অশান্তি। গোবিন্দাকে কাছ থেকে দেখার জন্যে তিনি ক্র-স্ট্যান্ডে গিয়ে বসেছিলেন। এরপরই গোবিন্দা সেখানে হাজির হন। যেই মুহূর্তে তিনি গোবিন্দার সামনে গিয়ে হাজির হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই আচমকা তাঁকে চড় মেরে বেন গোবিন্দা। তিনি চমকে ওঠেন।

তাঁর কথায়, যাঁকে তিনি ভগবান মেনেছিলেন তাঁর এই রূপ তিনি সহ্য করতে পারেননি। ফলে মামলা করেছিলেন সন্তোষবাবু। যে মামলা দীর্ঘদিন ধরে চলে। ২০১৪ সালে তা কোর্টে ওঠে। য়েখানে গিয়ে তাঁকে বিচারকের থেকে শুনতে হয়, ‘আপনি জনপ্রিয় হতে পারেন, কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই।’

তারপর গোবিন্দার টিমের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা ওঠে, ক্ষতিপূরণ বাবদ তাঁরা ৫ লাখ টাকা দেওয়ার কথাও বলেন। তবে অভিমানে মুখ ফিরিয়েছিলেন সেই অনুরাগী। ক্ষমা শুনতেই চাননি। বরং বলেছিলেন, ‘যাঁকে ভগবান মনে করি, তাঁর থেকে এই ব্যবহার সহ্য করা যায় না’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *