IND vs NZ, CT Final Live Score: মিনি বিশ্বকাপে IND-NZ মেগা ফাইনাল, মেন ইন ব্লুর হবে ৩, নাকি কিউয়িদের ২? – Bengali News | India vs New Zealand Champions Trophy 2025 Final live score IND vs NZ Cricket Match Scorecard online
ফাইনালে ভারত-কিউয়ি লড়াইImage Credit source: TV9 Bangla Graphics
দুবাই: আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপর পাওয়া যাবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) চ্যাম্পিয়নকে। টুর্নামেন্টের ফাইনাল জমতে চলেছে রোহিত শর্মার ভারত ও মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের সাক্ষাতে। কিউয়িরা চাইবে দুবাই থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ঝুলিতে ভরে দেশে ফিরতে। আর ভারতের লক্ষ্যও একই। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতলে ভারতীয় শিবিরে আসবে তৃতীয় মিনি বিশ্বকাপ। আর নিউজিল্যান্ড জিতলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি বার জয়ী ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে জুড়বে। কারণ এখনও অবধি এই ইভেন্টে ২ বার করে জিতেছে মেন ইন ব্লু ও অজিরা। আজকের ম্যাচ ভারতের কাছে বদলার। কারণ ২৫ বছর আগে এই টুর্নামেন্টের ফাইনালে নাইরোবিতে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। তারপর কেটে গিয়েছে লম্বা সময়। বদলে গিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। এ বার দেখার কোন দল কাকে করে মাত। খেতাব যায় কোন শিবিরে।