Howrah: টার্গেট করেছিল সাঁকরাইলকে, ওদের 'বড় খেলা' ধরে ফেলল বাংলার পুলিশ - Bengali News | Police arrested one person for ATM loot howrah west bengal - 24 Ghanta Bangla News
Home

Howrah: টার্গেট করেছিল সাঁকরাইলকে, ওদের ‘বড় খেলা’ ধরে ফেলল বাংলার পুলিশ – Bengali News | Police arrested one person for ATM loot howrah west bengal

Spread the love

সাঁকরাইল: ভিন রাজ্য থেকে এসেছিল বাংলায়। তারপর নজরে ছিল হাওড়ার সাঁকরাইল। সেখানেরই একটি এটিএম (ATM) ভেঙে টাকা লুঠ করে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এত টাকা কোথায় গেল, কারা নিয়ে গেল, এর পিছনে বড় কোনও চক্র আছে কি না। সবটাই খতিয়ে দেখছিল পুলিশ। অবশেষে সেই ঘটনার ‘জাল’ গোটাতে সক্ষম হল পুলিশ। আন্তঃরাজ্য ATM লুঠ চক্রের সন্ধান পেল তারা। হরিয়ানার নুহ জেলা থেকে গ্রেফতার এক অভিযুক্ত।

বস্তুত, গত ১৫ই ফেব্রুয়ারি সাঁকরাইল থানার অন্তর্গত আলমপুর মোড়ে দুঃসাহসিক ঘটনা ঘটে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM ভেঙে প্রায় ষোলো লক্ষ টাকা লুঠ করে পালায় দু্ষ্কতীরা। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। হরিয়ানার নুহ জেলা থেকে মোশারফ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। বাকিদের সন্ধানে চালানো হচ্ছে তল্লাশি।

পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, ” অভিযুক্তরা সবাই হরিয়ানার বাসিন্দা। এরা বিভিন্ন রাজ্যে ATM ভেঙে টাকা লুঠ করেছে। এরা পরিবহন সংক্রান্ত ব্যবসার কাজে ট্রাক চালিয়ে বিভিন্ন জায়গায় যায়। সুযোগ বুঝে ATM লুঠ করে। বাকিদের খোঁজ চলছে। টাকা এখনো উদ্ধার হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *