লিলুয়া শুটআউট কাণ্ডে পুলিশের জালে ১, বিহার থেকে গ্রেফতার ‘মচ্ছর’, কী জানা গেল?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

লিলুয়া শুটআউট কাণ্ডে পুলিশের জালে ১, বিহার থেকে গ্রেফতার ‘মচ্ছর’, কী জানা গেল?, বাংলার মুখ

Spread the love

কিছুদিন আগেই লিলুয়ায় আবাসনের সামনেই গুলিবিদ্ধ হন ব্যবসায়ী রাজেশ সিং। সেই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম ছোটেলাল ওরফে ‘মচ্ছর’। গত ২২ ফেব্রুয়ারি ওই শুটআউট কাণ্ডের পর সদ্য ৮ মার্চ এই ঘটনায় গ্রেফতারির খবর আসে। জানা গিয়েছে ছোটেলালকে বিহারের বৈশালী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

কেন সেদিন এই গুলি চলেছিল? এই প্রশ্ন স্বভাবতই ঘুরপাক খাচ্ছে। পুলিশের তরফে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, ব্যবসা সংক্রান্ত কোনও ঝামেলার জেরে এই কাণ্ড ঘটে থাকতে পারে। তিনি জানান, তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন ২ টি বাইকে এসেছিল দুষ্কৃতীরা। সেদিন রাত ১০ টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়ে ছিলেন রাজেশ সিং। তখনই বাইকে চেপে দুষ্কৃতীরা তাঁকে টার্গেট করে গুলি চালায়। এই ঘটনায় শুধু ১ জনের গ্রেফতারি হলেও, ঘটনায় বাকিদেরও শণাক্ত করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুব তাড়াতাড়ি তাঁদের গ্রেফতার করা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, সেদিন রাতের গুলি চালনার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে বলে জানা গিয়েছে। দুষ্কৃতীরা রাজেশকে টার্গেট করে গুলি চালালে গুলি গিয়ে তাঁর ডান হাতে লাগে। এরপর পেট ছুঁয়ে তাঁর ডানদিকের পাঁজরে গিয়ে লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় টিএল জয়সোয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার এক নামি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন।

( Kathua 3 dead Case: জম্মু কাশ্মীরের কাঠুয়ায় রহস্যজনকভাবে নিখোঁজ ৩…পরে নদী থেকে উদ্ধার দেহ! সরব বিজেপি)

( Shanidev Astrology: শনিদেবের কৃপায় বহু দিনের টাকার সমস্যা মিটতে পারে! দেবকৃপায় কারা হতে পারেন লাকি ?)

( Dhaka University: ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, বিচারের দাবিতে ইউনুস সরকারকে ডেডলাইন)

( Manipur Kuki Clash: রাস্তা সচলের প্রথম দিনে কুকি বিক্ষোভে তপ্ত মণিপুর! রাষ্ট্রপতি শাসনের কালে সংঘর্ষে মৃত ১, আহত বহু)

( Shanidev Astrology: শনিদেবের কৃপায় বহু দিনের টাকার সমস্যা মিটতে পারে! দেবকৃপায় কারা হতে পারেন লাকি ?)

পুলিশের তদন্ত অনুসারে জানা যাচ্ছে, ঘটনার দিন দুটি বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। পরে দুষ্কৃতীরা বিহারে পালিয়ে যায়। সন্দেহ করা হচ্ছে, তাদের এই গুলি চালনার জন্য কোনও সুপারি দেওয়া হয়েছিল। এই বিষয়ে ধৃত ছোটেলালকে হেফাজতে নিয়ে চলছে জেরা। বাকি অভিযুক্তদের সন্ধানে চলছে তল্লাশি।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *