Saayoni Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত, যাদবপুর নিয়ে মন্তব্য সায়নীর – Bengali News | Saayoni Ghosh slams cpm on jadavpur issue
কলকাতা: যাদবপুর-কাণ্ড নিয়ে শাসকের বিরামহীন হুমকি-হুঁশিয়ারি। অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, মদন মিত্রের পর এবার হুঁশিয়ারি দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তাঁর বক্তব্য, সিপিএম আমলের গুণ্ডামি বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত।
এ দিন, সায়নী ঘোষকে বলেন, “রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়তে পারে না। মানুষের ভোটে জিততে পারেন। এরা সংবাদের শিরোনামে থাকার জন্য এই সব কাণ্ড-কারখানা ঘটনায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিংস্র ভাবে এই বিষয়টাকে দমন করতে চান, তাহলে খুব কম সময় লাগবে। তবে আমাদের নেত্রী তেমন না। উনি সব সময় ছাত্রদের সঙ্গে রয়েছেন। ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেন। সেই কারণেই এটা আমরা সহ্য করছি।”
এর আগে অরূপ বিশ্বাস বলেছিলেন, “এক মিনিট সময় লাগবে না যাদবপুর দখল করতে।” তারপর বিধায়ক রাজ চক্রবর্তীকে বলতে শোনা যায়,”আমাদের কর্মীদের উগ্র হতে দু’মিনিট সময় লাগবে।” বাদ যাননি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও। তিনি এক ধাপ এগিয়ে বলেন, “বাড়িতে পা রাখতে পারবেন কি না, খবর নিন।” উল্লেখ্য, গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ব্রাত্য বসু। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে, গাড়ির ধাক্কায় আহত হন একাধিক ছাত্র। এরপরই বাম-তৃণমূল দূষতে শুরু করে একে অপরকে।
