বিয়ের প্রস্তাব দিলেন অনিল কাপুর, আর শ্রীদেবী মালা পরালেন দাদা বনিকে! জানেন, কেন? - Bengali News | Unknown story about sridevi and anil kapoor love story - 24 Ghanta Bangla News
Home

বিয়ের প্রস্তাব দিলেন অনিল কাপুর, আর শ্রীদেবী মালা পরালেন দাদা বনিকে! জানেন, কেন? – Bengali News | Unknown story about sridevi and anil kapoor love story

Spread the love

শ্রীদেবী ছিলেন রূপ কি রানি, আর গোপনে তাঁর মন চুরি করেছিলেন রাজা অনিল কাপুর। তাই তো দুজনে মিলে জুটি বেঁধে রূপের রানি ও চোরের রাজা গল্প শুনিয়ে ছিলেন। কিন্তু তার অনেক আগেই বৃষ্টিভেজা রাতে যখন নীল শিফন শাড়িতে শ্রীদেবী এসে দাঁড়ালেন, তখন শুধুই গানে আই লাভ ইউ নয়, মনে মনেই যেন শ্রীদেবীর মিস্টার ইন্ডিয়া হয়ে উঠেছিলেন অনিল। অনিল-শ্রীদেবীর সেই প্রেম, বলিউড গুঞ্জনের একেবারে দাবানল। দুজনকে নিয়ে কিছু রটলেই, শোরগোল পড়ে যেত।

জনপ্রিয় এক বলিউডি বিনোদন ম্য়াগাজিনে প্রকাশিত হয়েছিল এক খবর, যা রাতারাতি তোলপাড় ফেলে দিয়েছিল। সেই বিনোদনমূলক ম্য়াগাজিন অনুযায়ী, এক ছবির প্রিমিয়ার শো থেকে বেরিয়ে শ্রীদেবীকে নিজের গাড়িতে চাপিয়ে সোজা মেরিন ড্রাইভে নিয়ে যান অনিল। রাত তখন ১ টা। গাড়ির ভিতর বসিয়েই শ্রীদেবী, অনিল দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। সেদিন রাতে অনিলের প্রস্তাবের কোনও উত্তর দেননি। চুপই ছিলেন। শোনা যায়, তারপর থেকে নাকি অনিলের থেকে দূরত্ব রাখছিলেন শ্রীদেবী।

ঠিক এই সময়ই অনিলের সঙ্গে নাম জড়িয়ে যায় মাধুরী দীক্ষিতের। তাঁদের নিয়ে গসিপ ম্যাগাজিনে ছাপতে থাকে নানা খবর। সেসব খবর শ্রীদেবীর কানেও যায়। শ্রীদেবীর ঘনিষ্ঠসূত্রের খবর, অনিল ও মাধুরীর সখ্যতাই নাকি পছন্দ ছিল না শ্রীদেবীর। আর সেই সময় ঘটে আরেক কাণ্ড। আচমকাই অসুস্থ হয়ে পড়েন শ্রীদেবীর মা। শোনা যায়, এই সময় নাকি শ্রীদেবীর পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন বনি। আর সেখান থেকেই বনির প্রতি প্রেম। বনির আরেক স্ত্রী, সন্তান রয়েছে জেনেও, অনিল কাপুরের দাদা, বনিকেই বিয়ে করেন শ্রীদেবী। শোনা যায়, শ্রীদেবীকে বিয়ে করার কারণে, দাদার সঙ্গে বহুদিন কথা বন্ধ রেখেছিলেন অনিল কাপুর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *