S Jaishankar on Kashmir: পাকিস্তানের চুরি করে নেওয়া কাশ্মীর ছিনিয়ে আনবে ভারত? বড় কথা বলে দিলেন বিদেশমন্ত্রী - Bengali News | External Minister S Jaishankar Says Kashmir Issue Mostly Solved, Calls for Return of Stolen Kashmir from Pakistan - 24 Ghanta Bangla News
Home

S Jaishankar on Kashmir: পাকিস্তানের চুরি করে নেওয়া কাশ্মীর ছিনিয়ে আনবে ভারত? বড় কথা বলে দিলেন বিদেশমন্ত্রী – Bengali News | External Minister S Jaishankar Says Kashmir Issue Mostly Solved, Calls for Return of Stolen Kashmir from Pakistan

Spread the love

পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবে ভারত?Image Credit source: PTI

নয়া দিল্লি: কাশ্মীর নিয়ে বড় মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার থেকে শুরু করে কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলেছেন বিদেশমন্ত্রী। সেখানেই তিনি বলেন যে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা হবে।

লন্ডনের চাথামে একটি অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, “কাশ্মীরে আমরা খুব ভাল কাজ করেছি। অধিকাংশ ইস্যুরই সমাধান হয়ে গিয়েছে। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার একটা ধাপ ছিল। এরপরে কাশ্মীরে অর্থনৈতিক গতিবিধি, সামাজিক ন্যায় বিচার দ্বিতীয় ধাপ ছিল। নির্বাচনের আয়োজন, তৃতীয় ধাপ ছিল। আমার মনে হয় এখন আমরা অপেক্ষা করছি কাশ্মীরের চুরি করে নেওয়া অংশ ফেরার, যা পাকিস্তানিরা বেআইনিভাবে দখল করে রেখেছে। এই কাজ হয়ে গেলে, আমি আশ্বাস দিচ্ছি কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে যাবে।”

এদিকে, বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পরই জল্পনা, গুঞ্জন শুরু হয়েছে যে ভারত কি তবে পাক অধিকৃত কাশ্মীর থেকে কাশ্মীরের অংশ ফিরিয়ে আনার ব্যবস্থা করবে? এই প্রসঙ্গে আবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন যে বিজেপি সরকার যদি পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি চিনের অধিকৃত অংশও ফিরিয়ে আনে, তবে তারা কৃতজ্ঞ থাকবেন।

ওমর আবদুল্লা বলেন, “বিদেশমন্ত্রী বলছেন পাকিস্তানের অধিগ্রহণ করে রাখা জম্মু-কাশ্মীরের অংশ ফিরে পাব। কে আটকাচ্ছে তাদের? আমরা কি কখনও বলেছি কাশ্মীর ফেরত আনতে না?  যদি আপনারা ফিরিয়ে আনতে পারেন, তবে এখনই করুন। পাকিস্তানের কাছে যেমন একটা অংশ রয়েছে, তেমন চিনের কাছেও আরেকটা অংশ আছে। কেউ সেই বিষয় নিয়ে কেন কথা বলে না?”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *