Harassment: বালুরঘাট এক্সপ্রেসে হেনস্থার অভিযোগে প্রৌঢ়কে তরুণীর থাপ্পড়! ভিডিয়ো ঘিরে উত্তাল রাজনীতি – Bengali News | Harassment Young woman slaps elderly man for allegedly harassing her on Balurghat Express! Political turmoil surrounding the video
এই ভিডিয়ো ঘিরেই বিতর্কImage Credit source: Facebook
বিজেপি সূত্রে খবর, নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের এই ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। কমিশন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে ৭২ ঘণ্টার মধ্যে ‘Action Taken Report’ পাঠানোর নির্দেশ দিয়েছে। কমিশনের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ রিপোর্ট না পাঠালে সমস্ত পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে তদন্তের মুখোমুখি হতে হবে।
On the Balurghat Express, traveling from Nabadwip to Balurghat, a female passenger was harassed by a co-passenger who not only misbehaved with her but also secretly recorded a video of her. She courageously confronted the misconduct and sought support from fellow passengers.… pic.twitter.com/vDvNgHFI0W
— Amit Malviya (@amitmalviya) March 7, 2025
এদিকে, চলন্ত ট্রেনে তরুণীর হাতে ‘মার’ খাওয়া ওই প্রৌঢ়ের পাশে দাঁড়িয়েছেন ফারাক্কার বিধায়ক মফিকুল ইসলাম। তিনি ওই প্রৌঢ়কে সঙ্গে নিয়ে জিআরপি কাছে অভিযোগ জানাতে যান। আর সেক্ষেত্রে ওই প্রৌঢ়ের বক্তব্য ছিল, তিনি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তাই ভুলবশত হয়ে গিয়েছে।
এরইমধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি সওয়াল করেন, ওই তরুণী কেন তৎক্ষণাৎ প্রশাসনের দ্বারস্থ হলেন না, আইন নিজের হাতে তুলে নিলেন?
এই বিতর্কের মাঝে সামাজিক মাধ্যমে বিজেপির তরফে পোস্ট করা দ্বিতীয় ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, ওই প্রৌঢ় সত্যিই তরুণীর ভিডিয়ো করছিলেন। আর সেই ভিডিয়ো দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতা নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকেন।
উল্কা গতিতে শেয়ার হতে থাকে সেই ভিডিয়ো। সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা যায় একাধিক চাকরিজীবী মহিলাকেও। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে তরুণীকে সমর্থন করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও।