Patanjali Plant: গাছ থেকে পেড়ে আনা ফলের স্বাদ পাবেন প্যাকেটে, বড় চমক পতঞ্জলীর - Bengali News | Patanjali to Start Mega Food & Herbal Park in Nagpur to Produce Juice & Other Products - 24 Ghanta Bangla News
Home

Patanjali Plant: গাছ থেকে পেড়ে আনা ফলের স্বাদ পাবেন প্যাকেটে, বড় চমক পতঞ্জলীর – Bengali News | Patanjali to Start Mega Food & Herbal Park in Nagpur to Produce Juice & Other Products

Spread the love

পতঞ্জলীর নতুন প্ল্য়ান্ট।Image Credit source: TV9 বাংলা

নাগপুর: ব্যবসা বাড়াচ্ছে পতঞ্জলী। শীঘ্রই নাগপুরে শুরু হতে চলেছে পতঞ্জলীর ফল ও সবজি প্রসেসিং প্ল্যান্ট। এই প্ল্যান্টে তৈরি হবে লেবু সহ বিভিন্ন মরশুমি ফল ও সবজির রস, তার পাল্প ও পিউরি। আগামী ৯ মার্চ থেকে চালু হচ্ছে পতঞ্জলী মেগা ফুড অ্যান্ড হার্বাল পার্ক।

নাগপুর কমলালেবুর জন্য বিখ্যাত। এছাড়াও বিভিন্ন ধরনের লেবু পাওয়া যায়। সেই বিষয়টি মাথায় রেখেই নাগপুরে লেবু প্রসেসিং ইউনিট খুলছে পতঞ্জলী। এই প্ল্যান্টে দৈনিক ৮০০ টন ফ্রোজেন জ্যুস কনসেনট্রেট তৈরি করবে। এই জ্যুস সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হবে এবং এতে কোনও চিনি ব্যবহার করা হবে না।

শুধু লেবুর জ্যুস নয়, এই প্ল্যাটে প্রতিদিন ৬০০ টন আমলা, ৪০০ টন আম, ২০০ টন পেয়ারা, ২০০ টন আপেল, ২০০ টন বেদানা, ২০০ টন স্ট্রবেরি, ২০০ টন পাম, ২০০ টন ন্যাসপাতি, ৪০০ টন টমেটো, ৪০০ টন লাউ, ৪০০ টন করলা, ১৬০ টন গাজর, ১০০ টন অ্যালোভেরার জ্যুস তৈরি করা হবে।

নাগপুরের ফ্যাক্টরিতে একটি টেট্রা প্যাক ইউনিটও তৈরি করা হবে। এই প্রিমিয়াম সেগমেন্টে সুন্দর প্যাকেজিংয়ের পাশাপাশি জ্যুসে কোনও ধরনের প্রিজারভেটিভ বা চিনি ব্যবহার করা হবে না। এই পণ্যের আরেকটি ইউএসপি হল এতে কোনও কিছুই নষ্ট বা ফেলা হবে  না। যেমন ফলের রসের পাশাপাশি ফলের খোসাও ব্যবহার করা হবে বিভিন্ন জিনিস বানাতে। কমলালেবুর খোসায় এক ধরনের তেল থাকে, যা বর্তমানে বিপুল চাহিদায়। আবার কমললেবুর পাল্প ব্যবহার করা হবে নাগপুর কমলা বরফি তৈরি করতে। কমলালেবুর খোসার গুঁড়ো আবার ব্যবহার করা হবে প্রসাধনী তৈরিতে।

এই ফ্যাক্টরির ভিতরেই একটি আটার চাকিও তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন ১০০ টন আটা তৈরি করা হবে এবং মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানায় পতঞ্জলীর বিস্কুট ফ্যাক্টরিতে পাঠানো হবে। প্রাথমিক পর্যায়ে ফলের রস ও টেট্রা প্যাক তৈরি করা হবে। ১০০০ টন মিষ্টি লেবু প্রসেস তৈরি করা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *