Jalpaiguri: বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ৮০ বছরের বৃদ্ধাকে 'ধর্ষণ' যুবকের - Bengali News | Jalpaiguri Young man 'assaulted' 80 year old woman in the name of taking her home - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ৮০ বছরের বৃদ্ধাকে ‘ধর্ষণ’ যুবকের – Bengali News | Jalpaiguri Young man ‘assaulted’ 80 year old woman in the name of taking her home

Spread the love

অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছেImage Credit source: TV9 Bangla

জলপাইগুড়ি:  বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সঙ্গে করে নিয়ে যান।  ৮০ বছরের আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণ করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে । ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে ঘটনাটি  ঘটেছে ময়নাগুড়ি দোমহনী গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে,  নিগৃহীত বৃদ্ধা তাঁর নাতি-নাত বউ এবং মেয়ের সঙ্গে এক বাড়িতে থাকেন। মঙ্গলবার বাড়িতে আত্মীয় আসার কারণে সন্ধ্যা নাগাদ ওই বৃদ্ধার মেয়ে আত্মীয়দের নিয়ে আরেক আত্মীয়র বাড়িতে যান। রাত বেশি হয়ে যাওয়ার কারণে সেই বাড়িতেই থেকে যান বৃদ্ধার মেয়ে। এদিকে মেয়ে বাড়িতে না আসায় তাঁকে খুঁজতে বেরিয়ে যান বৃদ্ধা। অভিযোগ সেই সময় অভিযুক্ত যুবক বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নিয়ে যান একটি জমিতে। সেখানে বৃদ্ধাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। তখনই গ্রামের জমিতে অচৈতন্য অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়। বৃদ্ধার নাতি দাবি, তিনি তাঁর দিদিমাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়েছিলেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।  বুধবার বিকালেই অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ দায়েরের ঘণ্টা খানেকের মধ্যে ওই যুবককে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *