Easy Recipe: ঝিঙের সঙ্গে থাকবে ডিম! পাতে পড়লেই চেটেপুটে খাবে আট থেকে আশি – Bengali News | Try these egg recipe at your home 2
ঝিঙের সঙ্গে ডিম! ভাবছেন এ আবার কেমন রেসিপি? মা-ঠাকুরমাদের হেঁশেলে রয়েছে এমন অনেক গুপ্ত রেসিপি, যা একবার খেলে, বার বার খেতে ইচ্ছে করবে। সেরকমই এক পদ হল ডিম ঝিঙে। শুনতে আজব লাগলেও, বাঙালির এই ফিউশন পদ কিন্তু দুপুরের পাতকে জমজমাট করবে নিমেষেই।
যা যা লাগবে–
৩ টি ডিম, কচি ঝিঙে ১ কেজি, গরমমশলা, জিরে বাটা, ধনে বাটা ও আদাবাটা, কাঁচালঙ্কা কুচি, চিনি আন্দাজমতো।
এভাবে তৈরি করুন–
ঝিঙেগুলো, ছোটো ছোটো করে কেটে নুন মাখিয়ে একঘণ্টা রেখে দিন। এরপর ভালো করে ধুয়ে জল নিংড়ে নিন এবং হলুদ নুন দিয়ে অল্প ভেঙে রাখুন। অন্য পাত্রে নুন দিয়ে ডিম ফেটিয়ে রাখুন। কড়াইতে বেশি করে তেল মশলা দিয়ে ভেজে নিন। মশলার সঙ্গে ঝিঙেগুলো ভাজতে থাকুন। ভালো করে ভাজা হয়ে গেলে তাতে ডিম, নুন, চিনি দিয়ে অনবরত নাড়তে থাকুন। যখন বেশ ঝুরঝুরে হবে। তখন ঘি, গরমমশলা দিয়ে নামিয়ে নিন।