'ছোট ছিল, আমি আসার পরই...', আলিয়ার হাতের মুঠোয় 'প্লেবয়' রণবীর! কোন ম্যাজিকে? ফাঁস তথ্য - Bengali News | Alia bhatt says ranbir transformed after rahas birth - 24 Ghanta Bangla News
Home

‘ছোট ছিল, আমি আসার পরই…’, আলিয়ার হাতের মুঠোয় ‘প্লেবয়’ রণবীর! কোন ম্যাজিকে? ফাঁস তথ্য – Bengali News | Alia bhatt says ranbir transformed after rahas birth

Spread the love

বলিউডে একের পর এক নায়িকার সঙ্গে প্রেম করে প্লেবয় তকমা পেয়েছিলেন রণবীর। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, নার্গিস ফকরি, ক্যাটরিনা কাইফ। রণবীরের প্রেমিকার তালিকা অনেক লম্বা। এরপর শেষমেশ, রণবীর ঠেকলেন আলিয়ায়। এবার শুধু আর প্রেম নয়, করলেন বিয়েও। ছোট্ট রাহা এল তাঁদের সংসারে। এখন তো রণবীর প্লেবয় তকমা ঝেড়ে ফেলে একজন ভালো স্বামী ও ভালো বাবা! তা কোন ম্যাজিকে বদলে গেলেন রণবীর?

সম্প্রতি এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন আলিয়া ভাট। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সদা চুপচাপ থাকা মেয়েটি, এবার মুখ খুললেন। স্পষ্ট জানালেন, আসলে রণবীর একটু বাচ্চাদের মতো। ওর ভাবনা চিন্তা ছিল ছোটদের মতো। আমি রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার সময় থেকেই সেটা বুঝতে পেরেছিলাম। আমি ওকে, ওর মতোই ছেড়ে দিয়েছিলাম। সঙ্গে থেকেছিলাম। আমি জানতাম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এরপর আমাদের জীবনে রাহা আসে। চোখের সামনে দেখতে পাই, অদ্ভুত ভাবে বদলে যায় রণবীর। আজকে রণবীর যা, সেটা একমাত্র আমি ও রাহার তাঁর জীবনে আসার ফলেই। আমি সত্য়িই খুব লাকি।

২০২২ সালের এপ্রিল মাসে আলিয়ার সঙ্গে বিয়ে হয় রণবীরের। সেই বছরই ঘোষণা করেন, তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। আর এখন তো ছোট্ট রাহাকে নিয়ে আলিয়া ও রণবীরের সুন্দর সংসার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *