House in Wife’s Name: বাড়ি করছেন, ফ্ল্যাট কিনছেন? আপনার স্ত্রী বাঁচিয়ে দিতে পারে লক্ষ লক্ষ টাকা, কীভাবে জেনে নিন – Bengali News | Buying a house in your wife’s name can give you a bunch of benefits, know what benefits the government is offering
কলকাতা: নিজের একটা বাড়ি হোক তা কে না চায়। চাকরি জীবনের শুরু থেকেই তার জন্য একটু একটু করে টাকাও জমান অনেকে। কেউ করেন ব্যবসা। সেখানে থেকে উপার্জিত অর্থ ঢেলে দেন স্বপ্নের বাড়ি তৈরতে। আবার কেউ নেন ব্যাঙ্ক থেকে লোন। কিন্তু, আপনি কী জানেন নতুন বাড়ি যদি স্ত্রীর নামে কেনা হয় তাহলে মিলতে পারে গুচ্ছ গুচ্ছ সুবিধা। কেন্দ্রীয় সরকার সমাজে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ করছে, যেখানে পুরুষদের তুলনায় নারীরা অনেক বিষয়ে ছাড় পাচ্ছেন। সে কারণেই স্ত্রীর নামে বাড়ি কিনে লাভবান হতে পারেন আপনিও। তবে সে ক্ষেত্রে মানতে হবে বেশ কিছু শর্ত। কিন্তু, তা মানলেই লাভ হতে পারে কয়েক লক্ষ টাকা পর্যন্ত।
বর্তমানে সরকার মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে অনেক নতুন নিয়ম এসেছে। করের ক্ষেত্রে ছাড়ও রয়েছে অনেক। বাড়ি তৈরির ক্ষেত্রে আপনি যদি ঋণ নিয়ে কাজ করতে চান আর সেই বাড়ি যদি স্ত্রীর নামে থাকে তাহলে আপনাকে লোনের অঙ্কে অনেক কম সুদ দিতে হবে। ভারতে অনেক ব্যাঙ্ক এবং হাউজিং ফাইন্যান্স কোম্পানি রয়েছে যারা পুরুষদের তুলনায় কম সুদে মহিলাদের ঋণ দিয়ে থাকে।
স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রেও থাকছে বড় ছাড়। যখন কেউ বাড়ি কেনে, তখন অনেক আইনি কাগজপত্র অবশ্য প্রয়োজন হয়ে পড়ে। দিতে হয় স্ট্যাম্প ডিউটি। এ ক্ষেত্রেও খরচ হয়ে যায় বেশ মোটা টাকা। কিন্তু ভারতে এমন অনেক রাজ্য আছে যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের কম স্ট্যাম্প ডিউটি দিতে হয়। অন্যদিকে মহিলারা সম্পত্তি সংক্রান্ত কর থেকেও অব্যাহতি পান। পৌরসভাগুলির তরফ থেকে মহিলাদের এই ছাড় দেওয়া হয়ে থাকে। তবে সংশ্লিষ্ট সম্পত্তি যদি মহিলার নামে থাকে তবেই এই সুবিধা পাওয়া যায়। এছড়াও শুধু মাত্র মহিলাদের ক্ষমতায়নে নানা প্রকল্প এনেছে সরকার। সেই সমস্ত প্রকল্পের হাত ধরেও পাওয়া যায় নানা সুবিধা।