Habra: ব্যাগ ভর্তি করে নিয়ে উঠতেন ওইসব জিনিস, রাতের বনগাঁ লোকাল বামনগাছি স্টেশন ছাড়তে এই ব্যক্তি ট্রেনের মধ্যেই করতেন বিকৃত আচরণ...বিরক্ত হয়ে উঠেছিলেন লাইন পাড়েন বাসিন্দারা...অবশেষে... - Bengali News | Habra Stones were thrown from a moving train, this mentally disturbed person was finally caught - 24 Ghanta Bangla News
Home

Habra: ব্যাগ ভর্তি করে নিয়ে উঠতেন ওইসব জিনিস, রাতের বনগাঁ লোকাল বামনগাছি স্টেশন ছাড়তে এই ব্যক্তি ট্রেনের মধ্যেই করতেন বিকৃত আচরণ…বিরক্ত হয়ে উঠেছিলেন লাইন পাড়েন বাসিন্দারা…অবশেষে… – Bengali News | Habra Stones were thrown from a moving train, this mentally disturbed person was finally caught

Spread the love

উত্তর ২৪ পরগনা: রেললাইনের ধারে বাড়ি। যখনই ট্রেন যাচ্ছে, তখনই ধুমধাম করে বাড়িতে উড়ে এসে পড়ছে পাথর! ভেঙে যাচ্ছে বাড়ির জানালার কাচ। কিন্তু বাড়ির  অ্যাডবেস্টারের চালের ওপর ধুুপধাপ করে পড়তে থাকে ইট! তাও একটা বিশেষ সময়েই, অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট ট্রেন যেতেই এই ঘটনা ঘটছে। অর্থাৎ
চলন্ত ট্রেন থেকে ছোড়া হচ্ছে পাথর! কিন্তু  কে বা কারা কী উদ্দেশ্যে পাথর ছুড়ছিল, তা জানা সম্ভব হয়ে উঠছিল না। অবশেষে ধরা পড়ল বিকৃত মানসিকতার এক মানুষ।

বেশ কিছুদিন ধরেই বামনগাছি লাইনের পাশের বাড়ির বাসিন্দারা এই ভয়ানক অভিজ্ঞতার শিকার হচ্ছিলেন। চলন্ত ট্রেন থেকে ছোড়া পাথরে ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়ি ও একটি নতুন মোটরবাইক। কয়েকজন আহতও হন।  অভিযোগ জানানো হয় বামনগাছি ফাঁড়ি ও দত্তপুকুর থানায়। লিখিত অভিযোগ জানানো হয় স্থানীয় পঞ্চায়েত প্রধানকেও।

পুলিশকর্মীরা গিয়ে পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান, কিন্তু কে এই পাথর মারছিল তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে মঙ্গলবার রাত সাড়ে নটার সময় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয় ডাউন বনগাঁ লোকাল থেকে। জানা গিয়েছে, ওই ব্যক্তি ব্যাগ ভর্তি করে ট্রেনে পাথর নিয়ে যাচ্ছিলেন। বামনগাছি স্টেশন ছাড়ার পরই তিনি পাথর মারার চেষ্টা করলে তাঁকে ট্রেনের মধ্যেই হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে তাঁকে বামনগাছি স্টেশনে নিয়ে আসা হয়। এরপর চলে গণধোলাই।

এই ঘটনাকে কেন্দ্র করে বামনগাছি স্টেশনে ব্যাপক উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি।এরপর তাঁকে হাবড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়।অবশেষে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় হাবড়া জিআরপি অফিসে।ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, কী কারণে ব্যাগে পাথর নিয়ে ট্রেনে উঠতেন বা কেনই বা বামনগাছি স্টেশন ছাড়া পর পাথর ছুড়তেন, তা খতিয়ে দেখছে হাবরা জিআরপি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *