স্বামীর প্রেমিকা ধারালো অস্ত্র নিয়ে হামলা করল বধূকে, ঘুটিয়ারি শরিফে গ্রেফতার যুবতীর সঙ্গী - 24 Ghanta Bangla News
Home

স্বামীর প্রেমিকা ধারালো অস্ত্র নিয়ে হামলা করল বধূকে, ঘুটিয়ারি শরিফে গ্রেফতার যুবতীর সঙ্গী

Spread the love

স্বামী এখন পরকীয়ায় মত্ত। এই কথা জানতে পেরে গিয়েছে স্ত্রী। আর তার জেরেই ওই অবৈধ সম্পর্ক নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন স্ত্রী। তাতে বাড়িতে অশান্তির বাতাবরণ তৈরি হয়। এই কথা পৌঁছে যায় স্বামীর প্রেমিকার কানে। আর তার জেরে ওই গৃহবধূর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। স্বামীর প্রেমিকার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই যুবতীকে। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করার সাজা পেয়েছেন ওই গৃহবধূ। আর তাই এখন শ্রীঘরে স্বামীর প্রেমিকার সঙ্গী।

অনেকদিন ধরেই ওই যুবতীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সচ্চিদানন্দ সমাদ্দার। যিনি আক্রান্ত গৃহবধূর স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের গৌড়দহ এলাকায় এখন এই ঘটনাই চর্চার কেন্দ্রবিন্দুতে। ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, আহত ওই গৃহবধূর নাম ক্রান্তি মজুমদার। গৌড়দহ এলাকার বাসিন্দা সচ্চিদানন্দ সমাদ্দার, স্ত্রী ক্রান্তি মজুমদার এবং দুই সন্তানকে নিয়ে চলছিল বসবাস। কর্মসূত্রে বেশকিছু সময় বাইরে থাকতেন সচ্চিদানন্দ সমাদ্দার। ওই বাইরে থাকার সময়ই সোনারপুর এলাকার যুবতী চন্দনা মিস্ত্রির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সচ্চিদানন্দবাবু।

আরও পড়ুন:‌ বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছারখার হয়ে গেল হস্তশিল্প মেলা, একের পর এক দোকানে আগুন

বাড়ি ফিরে আসা এবং আবার বাইরে যাওয়া হলেও বিষয়টি ধরে ফেলেন সচ্চিদানন্দ সমাদ্দারের স্ত্রী ক্রান্তি মজুমদার। আর তখনই এই ঘটনার প্রতিবাদ জানান স্ত্রী ক্রান্তি। এই ঘটনার পরই ক্রান্তি দেবীর স্বামী সচ্চিদানন্দ সমাদ্দার, প্রেমিকা চন্দনা মিস্ত্রির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। এই সম্পর্ক ছিন্ন করতেই প্রেমিকা চন্দনা মিস্ত্রি পাড়ার যুবক উৎপল মণ্ডলকে সঙ্গে নিয়ে প্রেমিক সচ্চিদানন্দ সমাদ্দারের খোঁজ করতে তাঁর বাড়িতে হাজির হয়ে যান। সেখানে তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী ক্রান্তি দেবীর উপর চন্দনা অতর্কিতে হামলা করেন বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে ক্রান্তির মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন চিৎকার করে। হয়। যা শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসেন এবং উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনা দেখে মারমুখী হয়ে উঠতেই যুবতী চন্দনা মিস্ত্রি ওখান থেকে চম্পট দেন। তবে স্থানীয় বাসিন্দারা উৎপল মণ্ডলকে ধরে ফেলেন। আর ধোলাই দিতে থাকেন। উৎপলের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। তাহলে কি খুন করার পরিকল্পনা ছিল?‌ উঠছে প্রশ্ন। এই হামলাতেই রক্তাক্ত অবস্থায় ক্রান্তি দেবীকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য তাঁকে ঘুটিয়ারি শরিফ হাসপাতাল নিয়ে যান স্থানীয় গ্রামবাসীরা। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। উৎপল মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক চন্দনা মিস্ত্রির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *