খড়ের গাদা থেকে উদ্ধার মহিলার পোড়া দেহ, কীভাবে হল মৃত্যু? তদন্তে পুলিশ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

খড়ের গাদা থেকে উদ্ধার মহিলার পোড়া দেহ, কীভাবে হল মৃত্যু? তদন্তে পুলিশ, বাংলার মুখ

Spread the love

একটি নির্জন জায়গায় খড়ের গাদা থেকে উদ্ধার হল এক মহিলার অগ্নিদগ্ধ দেহ। মহিলার নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে অথবা খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে কিনা? সে সমস্ত বিষয়েও তদন্ত করছে পুলিশ। (আরও পড়ুন: শরীরে-পোশাকে লুকিয়ে ১৪.৮ কেজি সোনা পাচারের চেষ্টা, গ্রেফতার দক্ষিণী অভিনেত্রী)

আরও পড়ুন: চরম নৃশংসতা! মা সহ ৬ সারমেয় শাবককে পুড়িয়ে মারার চেষ্টা, মৃত ১, অভিযোগ থানায়

জানা গিয়েছে, লোকালয়ে থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় ছিল খড়ের গাদা। সেখানেই আজ সকালে আগুন জলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা সেখানে ছুটে গিয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু, আগুন নেভানোর পরেই গ্রামবাসীদের চোখে পড়ে একটি মানব দেহ। পড়ে তাঁরা জানতে পারেন সেটি কোনও মহিলার দেহ। আগুনে কার্যত পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে মহিলার দেহ। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমে স্থানীয়দের। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায়। (আরও পড়ুন: বাংলাদেশিদের ‘হাহুতাশ’, ‘ভারত ভিসা না দিলে…’, মুখ খুললেন বিদেশ উপদেষ্টা তৌহিদ)

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মহিলার দেহ। তবে আগুনে গোটা দেহ ভস্মীভূত হয়ে যাওয়ায় মহিলাকে শনাক্ত করতে পারছেন না স্থানীয়রা। তাছাড়া তিনি ওই এলাকার বাসিন্দা কিনা সে বিষয়টিও এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এই অবস্থায় মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে কীভাবে মহিলা খড়ের গাদায় পৌঁছলেন? আগুন লাগল কীভাবে? এটি খুনের ঘটনা কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। এবিষয়ে ফলতা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদেহ এখনও শানাক্ত করা যায়নি। তারজন্য ফলতা থানার পাশাপাশি অন্যান্য থানায় খবর পাঠানো হয়েছে। আশেপাশের এলাকার কোনও মহিলা নিখোঁজ রয়েছেন কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। সেটা জানা গেলে মহিলার পরিচয় জানা সম্ভব হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *