IND vs AUS, Semi-Final Live Score: মরুশহরে ভারত-অজি মেগা ম্যাচ, সেমির লড়াইয়ে জিতবে কারা?   - Bengali News | India vs Australia Champions Trophy 2025 semi final live score IND vs AUS Cricket Match Scorecard online - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS, Semi-Final Live Score: মরুশহরে ভারত-অজি মেগা ম্যাচ, সেমির লড়াইয়ে জিতবে কারা?   – Bengali News | India vs Australia Champions Trophy 2025 semi final live score IND vs AUS Cricket Match Scorecard online

Spread the love

দুবাই: এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) প্রথম সেমিফাইনাল আজ, ৩ মার্চ। দুবাইতে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। দুটো টিমই অতীতে এই টুর্নামেন্টে ২ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকেই ভারতকে এগিয়ে রেখেছিলেন। দেশ-বিদেশের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন সেমিফাইনালে উঠবেই ভারত। হয়েছে সেটাই। গ্রুপ-এ-র শীর্ষে শেষ করে সেমিতে উঠেছে রোহিতের টিম। আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জিতলেও এরপর আর সেই অর্থে খেলতেই হয়নি। একটি ম্যাচে বল গড়ায়নি। আর অপরটি মাঝপথে ভেস্তে যায়। এ বার দেখার সেমির লড়াইয়ে বাজিমাত করে কারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতীতে ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তাতে ২-১ এগিয়ে রয়েছে ভারত। একটি ম্যাচ অমীমাংসিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *