Bangladesh Torture: গলায় জুতোর মালা পরিয়ে, গায়ে থুতু ছিটিয়ে তালিবানি উল্লাস! ওপার বাংলার ছবি দেখলে শিউরে উঠবেন – Bengali News | One boy Tortured in bangladesh, shoe garland on his neck, hair cut from head
ঢাকা: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ মাসের বেশি সময় কেটে গিয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অস্থিরতা এখনও কাটল না। বাংলাদেশ জুড়ে নৃশংসতা, নারকীয়তার ছবি। একদিকে রমজান মাসে মৌলবাদীদের ফতোয়া ঘিরে হইচই। তারই মধ্যে প্রকাশ্যে এল এক যুবকের ছবি। হাত বেঁধে, মাথার চুল কেটে তাঁর যা অবস্থা করা হয়েছে, তা দেখতে শিউরে উঠতে হবে।
বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের ছবি। দেখা যাচ্ছে, এক যুবকের হাত বাঁধা, মাথার চুল কেটে দেওয়া হয়েছে। প্রকাশ্যে একে একে লোকজন গিয়ে জুতোর মালা পরাচ্ছে তাঁকে, আর গায়ে থুতু দিচ্ছে। চারপাশে শোনা যাচ্ছে একদল উগ্র মৌলবাদীদের উল্লাস। সীমান্তের ওপারের এমন অকথ্য নির্যাতনের ছবি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
জানা গিয়েছে, ওই যুবক ছাত্র লিগ নেতা। তাঁর উপরেই চলছে এই তালিবানি নির্যাতন। তাঁর গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা ‘আমি চুরি করি’, ‘আমার গায়ে থুতু ফেল।’ এমন অমানবিক ছবি আর কতদিন দেখতে হবে, এই প্রশ্নই তুলছেন এপার বাংলার মানুষ।
কিছুদিন আগেই পরপর ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধের অভিযোগ ওঠে বাংলাদেশে। মাত্র ২ ঘণ্টায় ঢাকায় ৮৩টি এলাকায় ডাকাতির অভিযোগ ওঠে। কোথাও ছিনতাই, কোথাও গুলি চলেছে। কোথাও আবার চপার দিয়ে কোপানোও হয় বলে অভিযোগ। রাজধানী ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাতভর চলে আন্দোলন। প্রশাসন আশ্বাস দেওয়ার পরও বদলায়নি কিছুই। চাপাইনবাবগঞ্জের ঘটনায় আবারও তার প্রমাণ মিলেছে।
