মায়ের অভিযোগে সুতন্দ্রার গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

মায়ের অভিযোগে সুতন্দ্রার গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ, বাংলার মুখ

Spread the love

পানাগড়ের রণডিহা মোড়ে নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে এবার তাঁর গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। মঙ্গলবার ভদ্রেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় বয়ান বদলের পর গত ১ মার্চ চন্দননগর থানায় রাজদেওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। এই নিয়ে এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন – নীল ট্রলিতে পিসিশাশুড়ির দেহ.. লাল ট্রলিতে কী? মধ্যমগ্রামকাণ্ডে ২য় ব্যাগের হদিশ

পড়তে থাকুন – হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার কম! চিন্তায় শুভেন্দু, আরএসএস শিবিরে উঠল কথা

গত ২৪ ফেব্রুয়ারি রাতে পানাগড়ের রণডিহা মোড়ে গাড়ি উলটে মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭)। চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা কয়েকজন সহকর্মীর সঙ্গে গয়ায় নৃত্য পরিবেশন করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা দাবি করেন, একটি সাদা SUV গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। যার জেরে উলটে যায় টাটা টিগোর গাড়িটি। একই সঙ্গে সাদা গাড়ি থেকে সুতন্দ্রাকে কটূক্তি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে অন্য তথ্য। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সুতন্দ্রাদের গাড়িটিই সাদা SUVটিকে তাড়া করেছে। একই কথা বলেন সুতন্দ্রার গাড়ির অন্য আরোহীরাও।

আরও পড়ুন – NRS থেকে ছাড়া পেলেন ট্যাংরার দে বাড়ির ছোট কর্তা, প্রসূনকে থানায় নিয়ে গেল পুলিশ

এরই মধ্যে বয়ান বদল করেন রাজদেও। তিনি বলেন, সাদা SUV গাড়িটি তাদের গাড়িকে ধাক্কা দিয়েছিল। এর পর সুতন্দ্রা গাড়িটিকে তাড়া করতে বলেন। সুতন্দ্রার নির্দেশে SUVটিকে তাড়া করা শুরু করেন তিনি। এরই মধ্যে জাতীয় সড়ক ছেড়ে সার্ভিস লেনে ঢুকে পড়ে গাড়িটি। পিছু ধাওয়া করে তিনিও গাড়ি নিয়ে সার্ভিস লেনে নেমে পড়েন। তখন গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। সার্ভিস লেনে হঠাৎ বাঁক নিতে গিতে একটি চায়ের দোকানে ধাক্কা মেরে উলটে যায় গাড়িটি। রাজদেও এই বয়ান দিতেই তাঁর বিরুদ্ধে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন তনুশ্রীদেবী। সেই অভিযোগের ভিত্তিরে রাজদেও শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫,১২৫(এ), ২৮১,৩২৪(৫) ধারায় মামলা রুজু হয়েছে।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *