চার দিক থেকে আসছে পদত্যাগের চাপ, স্বস্তি পেতে ইন্দ্রানুজের বাবাকে ফোন ব্রাত্যর, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

চার দিক থেকে আসছে পদত্যাগের চাপ, স্বস্তি পেতে ইন্দ্রানুজের বাবাকে ফোন ব্রাত্যর, বাংলার মুখ

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে ছাত্রসমাজ। বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে ক্রমশ চাপ বাড়ছে ব্রাত্য বসুর ওপরেও। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি পেতে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর গাড়ির চাকার নীচে পিষ্ট ছাত্রের বাবাকে ফোন করলেন মন্ত্রীমশাই। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে আহত ইন্দ্রানুজ রায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন তিনি। এমনকী ইন্দ্রানুজের সঙ্গে তিনি দেখা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন – নীল ট্রলিতে পিসিশাশুড়ির দেহ.. লাল ট্রলিতে কী? মধ্যমগ্রামকাণ্ডে ২য় ব্যাগের হদিশ

পড়তে থাকুন – হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার কম! চিন্তায় শুভেন্দু, আরএসএস শিবিরে উঠল কথা

সোমবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি প্রথম বর্ষের ছাত্র তথা বিপ্লবী ছাত্র সংঠনের সদস্য ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করেন শিক্ষামন্ত্রী। ফোন করে শনিবারের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। বলেন, ঘটনাক্রম যে এদিকে বাঁক নেবে তা তিনি কখনও চাননি। এই ঘটনায় তিনি ও তাঁর স্ত্রী মর্মাহত বলেও জানান ব্রাত্যবাবু। পালটা অমিতবাবু বলেন, ‘শনিবারের ঘটনা অনভিপ্রেত। তবে সেজন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ঠিক নয়।’ আহত ছাত্রের বাবার এই অবস্থান ব্রাত্যবাবুকে কিছুটা স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে। সোমবার এক সাক্ষাৎকারে ব্রাত্য বসু বলেছিলেন, আহত ছাত্রের সঙ্গে দেখা করতে চান তিনি। বর্তমানে যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ইন্দ্রানুজ।

আরও পড়ুন – NRS থেকে ছাড়া পেলেন ট্যাংরার দে বাড়ির ছোট কর্তা, প্রসূনকে থানায় নিয়ে গেল পুলিশ

ওদিকে সোমবার আহত ইন্দ্রানুজ হাসপাতালে শুয়ে বলেন, ‘ব্রাত্য বসুর নির্দেশেই আমার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। যা খুনের চেষ্টার সামিল। ওনার বিরুদ্ধে কেন খুনের চেষ্টার মামলা হবে না?’

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *