উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় কী কী আসতে পারে? রইল একেবারে শেষমুহূর্তের সাজেশন, বাংলার মুখ
সোমবার বাংলা পরীক্ষা ভালোভাবেই কেটেছে। বুধবার উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা আছে। রুটিন অনুযায়ী, আসলে দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। আর অধিকাংশ পড়ুয়ারই উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ভাষায় হিসেবে ইংরেজি আছে। সকাল সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ ইংরেজি পরীক্ষার আগে বেশি সময় বাকি নেই। যতক্ষণ সময় বাকি আছে, সেইসময় কোন কোন বিষয়গুলি চোখ বুলিয়ে নিতে হবে, কোন কোন বিষয়গুলি আরও একবার ঝালাই দিয়ে নিতে হবে, তা জানালেন জলপাইগুড়ির ইংরেজি শিক্ষিকা ঐন্দ্রিলা বণিক। একেবারে শেষবেলার ‘সাজেশন’ দিলেন।
উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষার সাজেশন
বাংলা পরীক্ষা ভালো হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের!
এমনিতে ২০২৫ সালে পুরনো ধাঁচে শেষবারের মতো হচ্ছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। আগামী বছর থেকে নয়া রূপে হবে উচ্চমাধ্যমিক। আর শেষ বছরের উচ্চমাধ্যমিকে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র যেমন হয়েছে, তাতে পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে। কলকাতার পাঠভবন স্কুলের বাংলার শিক্ষক ডক্টর সপ্তর্ষি রায় জানিয়েছেন, এবার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে। নম্বর তোলার প্রচুর সুযোগ আছে। কারণ ছোট প্রশ্ন তো আছেই। বড় প্রশ্নগুলিকেও ভেঙে-ভেঙে দেওয়া হয়েছে। সরাসরি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না। ফলে আরও বেশি নম্বর পাওয়া যাবে।
(বিস্তারিত পরে আসছে)