Tangra Case: গ্রেফতার ট্যাংরার প্রসূন দে, স্ত্রী-বৌদি-মেয়েকে খুনের অভিযোগ - Bengali News | Police arrested prasun dey for killed his wife, sister in law and daughter kolkata tangra - 24 Ghanta Bangla News
Home

Tangra Case: গ্রেফতার ট্যাংরার প্রসূন দে, স্ত্রী-বৌদি-মেয়েকে খুনের অভিযোগ – Bengali News | Police arrested prasun dey for killed his wife, sister in law and daughter kolkata tangra

Spread the love

গ্রেফতার প্রসূন দেImage Credit source: Tv9 Bangla

কলকাতা: সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। আর তারপরই গ্রেফতার করা হল ট্যাংরা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রসূন দে-কে। এ দিন শুরু থেকেই জল্পনা ছিল তবে কি আজ গ্রেফতার করা হবে? সেই মতো দেখা গেল আজ গ্রেফতার হল অভিযুক্ত। এর আগে পুলিশি জিজ্ঞাসাবাদে প্রসূন স্বীকার করেছিলেন, স্ত্রী-বৌদি ও মেয়েকে খুন করেছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি দুই ভাই প্রসূন দে ও প্রণয় দে এবং নাবালক সন্তানের ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহত তিন জনকে উদ্ধার করে পুলিশ। সেই সময় আহতরা জানায় যে ট্যাংরা বাড়িতে আরও তিনজনের দেহ রয়েছে। সেই মতো পুলিশ পৌঁছয় সেখানে। উদ্ধার হয় দুই ভাইয়ের স্ত্রী ও তাঁদের নাবালক কন্যার মৃতদেহ। তদন্তে নামে পুলিশ।

প্রথম থেকেই প্রসূন দে-র ভূমিকা নিয়ে সন্দেহ ছিল পুলিশের। এরপর গত ২৪শে ফেব্রুয়ারি প্রসূনকে বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হয় এনআরএস-এ। এরপর আজ ছাড়া পেতেই খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। প্রসূনের বিরুদ্ধে পুলিশ আগেই খুনের মামলা রুজু করেছিল। পাশাপাশি প্রসূনের শ্বশুরমশাইও একটি অভিযোগ দায়ের করে। এরপর আজ লালবাজারের তরফে অফিশিয়ালি গ্রেফতারির বিষয় জানানো হয়।

পুলিশ সূত্রে খবর, আগামিকাল (মঙ্গলবার) অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। তারপর নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্ত এগিয়ে নিয়ে যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *