শুভেন্দুর নন্দীগ্রামে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, ধুয়ে মুছে সাফ তৃণমূল ও বামেরা, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দুর নন্দীগ্রামে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, ধুয়ে মুছে সাফ তৃণমূল ও বামেরা, বাংলার মুখ

Spread the love

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে ফের মুখ থুবড়ে পড়ল তৃণমূল। রবিবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের কাছে ১২ – ০ ব্যবধানে পরাজয় হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীদের। বিকেলে ফল প্রকাশের পরই আবির খেলায় মেতে ওঠেন বিজেপি সমর্থকরা। মুহুর্মুহু উঠতে থাকে জয় শ্রী রাম স্লোগান।

আরও পড়ুন – ব্রাত্য বসুর গাড়ির তলায় ‘চাপা পড়া’ ইন্দ্রানুজের নামে ৩ FIR, অভিযোগ কী কী?

পড়তে থাকুন – ‘হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন না,’ ঔরঙ্গজেবের কথা টেনে মমতাকে আক্রমণ হিমন্তের

গত ২৪ নভেম্বর দেশপ্রাণ কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের তরফে জানানো হয়, নির্বাচন করানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না তারা। এর পর আদালতের দ্বারস্থ হয় বিজেপি। হাইকোর্টের নির্দেশে রবিবার সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ আসনের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ১২টি আসনেই প্রার্থী দিয়েছিল বিজেপি ও তৃণমূল। চারটি আসনে প্রার্থী দিয়েছিল সিপিআইএম। রবিবার সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। মোট ৭৯৯ জন ভোটার ভোটদান করেন। বিকেলে ফল প্রকাশিত হলে দেখা যায়, সমবায়ের সমস্ত আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল ও বাম। এর পরই আবির খেলায় মেতে ওঠেন বিজেপি নেতা – কর্মীরা। জয়ী প্রার্থীদের ঘিরে শুরু হয় উৎসব। ওঠে জয় শ্রী রাম স্লোগান।

আরও পড়ুন – ‘খুব ভালো অনুভূতি হয়েছে কুম্ভে,’ খোলাখুলি আর কী জানালেন তৃণমূলের ‘সনাতনী’ সুজাতা

স্থানীয় এক বিজেপি নেতা বলেন, নন্দীগ্রামে তৃণমূলের কোনও সংগঠন নেই। বাইরে থেকে ভাড়া করা প্রার্থী এনে দাঁড় করিয়েছিল ওরা। তাই ভোটের সময় এজেন্টও দিতে পারেনি। কোনও ক্যাম্প করতে পারেনি। মানুষ দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে। এখানে কেউ তৃণমূলের পদ নিতে চায় না। তাই একটা দুগ্ধপোষ্য শিশুকে ব্লক সভাপতি করে রেখেছে।

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *