Higher Secondary: টেস্টে দুর্দান্ত ফল... তারপরও... উচ্চ মাধ্য়মিক পরীক্ষার ঠিক আগের দিনই মেধাবী ছাত্র মোবাইল নিয়ে যা কাণ্ড ঘটিয়ে বসল, অস্বস্তিতে পড়ে গেল পরিবার - Bengali News | Higher secondary Two days before the examination, the higher secondary examinee went missing in chinsurah - 24 Ghanta Bangla News
Home

Higher Secondary: টেস্টে দুর্দান্ত ফল… তারপরও… উচ্চ মাধ্য়মিক পরীক্ষার ঠিক আগের দিনই মেধাবী ছাত্র মোবাইল নিয়ে যা কাণ্ড ঘটিয়ে বসল, অস্বস্তিতে পড়ে গেল পরিবার – Bengali News | Higher secondary Two days before the examination, the higher secondary examinee went missing in chinsurah

Spread the love

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীImage Credit source: TV9 Bangla

হুগলি: রাত পোহালেই শুরু উচ্চ মাধ্য়মিক পরীক্ষা। তার আগেই হঠাৎই নিখোঁজ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশের তৎপরতায় বাড়ি ফিরল সে। হুগলির চুঁচুড়ার ঘটনা।

পরীক্ষার দুদিন আগে গত শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুমন পাল। সুমনের বাড়ি চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গা এলাকায়।পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টা নাগাদ বাড়ি থেকে বের হয় সে। বহু খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় শনিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

চুঁচুড়া দেশবন্ধু স্কুলের ছাত্র সুমন। মেধাবী ছাত্র টেস্ট পরীক্ষায় ভাল ফল করেছে। তার পরেও কেন এরকম করল বুঝে উঠতে পারছেন না ছাত্রের বাবা সঞ্জীব পাল। তিনি বলেন, “বড় ছেলেকে কোনও চাপ দেওয়া হয় না। কিন্তু পরীক্ষা নিয়ে মনে হয় মানসিক চাপে ছিল। ওই দিন ছোট ভাই শুভদীপের সঙ্গে সুমনের সামান্য কথাকাটি হয়। তারপর সুমন স্কুল ব্যাগ ও মোবাইল নিয়ে বের হয়ে যায়।”

ছাত্রীর বাবা জানিয়েছেন, প্রথমে ফোনে রিং হলেও কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়।ছেলে পড়াশোনায় ভাল। কী কারণে বেরিয়েছিল বুঝতে পারছি না। সুমনের বাবা বলেন, “ওকে সব সময় বলে এসেছি, যেটা ভালো লাগবে সেটা নিয়ে পড়তে।”
পরীক্ষার আগে ছেলে নিখোঁজ হওয়ায় দুশ্চিন্তায় ছিল পাল পরিবার।

থানায় অভিযোগের পরেই তৎপর হয়ে ওঠে চুঁচুড়া থানার পুলিশ। সুমনের ফোনের লোকেশান ট্র্যাক করতে থাকেন তাঁরা।  সকালে চুঁচুড়া থানার পুলিশ ফোন ট্র্যাক করে জানতে পারে চুঁচুড়ার গঙ্গা লাগোয়া ঘুটিয়াবাজার এলাকায় রয়েছে সে। সেই মতো ওই এলাকায় খোঁজাখুঁজি করতে করতে গঙ্গার পাড়ে একটি মন্দিরের কাছে ঘাটে বসে থাকতে দেখা যায় তাকে। সেখান থেকেই তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  চার মাসে আগেও একই ভাবে বেরিয়ে যায় সুমন। সেই বার লেকটাউনের কাছে মামার বাড়ি চলে গিয়েছিল। চুঁচুড়া থানার পুলিশের এই তৎপরতায় ছেলেকে ফিরে পেয়ে খুশি ছাত্রের পরিবার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *