Prajakta Koli: বিয়ে করলেন মোস্টলিসেন, প্রাজক্তার গলায় ওটা কি লক্ষ্য করেছেন? জানলে অবাক হবেন - Bengali News | Why Famous Social media influencer Prajakta Koli wear tilhari in her wedding know it's significance - 24 Ghanta Bangla News
Home

Prajakta Koli: বিয়ে করলেন মোস্টলিসেন, প্রাজক্তার গলায় ওটা কি লক্ষ্য করেছেন? জানলে অবাক হবেন – Bengali News | Why Famous Social media influencer Prajakta Koli wear tilhari in her wedding know it’s significance

Spread the love

বিয়ে কেবল দুজন মানুষের মিলন নয়, দুটি সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিবারের মিলন বটে। একটা বিয়ে অনেক কিছুই বদলে দিতে পারে। বিশেষ ভারতের মতো দেশে যখন কোনও সেলিব্রিটি বিয়ে করেন, তা নিয়ে সাধারন মানুষের আগ্রহের শেষ থাকে না।

কী পোশাক পরলেন? আয়োজন কেমন ছিল? কে কে এলেন? কী হল? মানে সব কিছু জানতে মুখিয়ে থাকেন ভক্ত থেকে সাধারণ মানুষ।

বিশেষ করে প্রিয় তারকা কী পোশাক পরলেন, কোথায় তা পাওয়া যাবে তা নিয়ে কৌতুহলের শেষ থাকে না। সম্প্রতি, বিয়ের পিঁড়িতে বসেছিলেন সমাজমাধ্যম প্রভাবী তথা অভিনেত্রী প্রাজক্তা কোলি। তাঁর দীর্ঘদিনের প্রেমিক বৃষঙ্ক খানালকে বিয়ে করেছেন তিনি। সেই বিয়ের লুক প্রকাশ্যে আসতেই আলোচনায় একটি বিষয়। তা হল তাঁর নেপালি তিহলারি নেকপিস। কিন্তু একটি নেকলেস নিয়ে এত আলোচনা কেন?

রিসেপশনের দিন কমলা রঙের শাড়িতে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল প্রাজক্তাকে। যা দেখে মুগ্ধ তাঁর ভক্ত কূল। সেই দিন গলায় অনান্য গয়নার সঙ্গে একটি বিশাল বড় সবুজ হার পরেছিলেন প্রাজক্তা। যা দৈর্ঘ্য প্রাজক্তার কোমর ছাড়িয়ে গিয়েছিল। তারপর থেকেই আলোচনায় ওই হার। এটা কি ফ্যাশনের অংশ। নাকি এই হার পরার পিছনে রয়েছে অন্য কোনও কারণ?

এই সবুজ হার আসলে তিলহারি নামে পরিচিত। তিলহারি হল নেপালের মঙ্গলসূত্র। ভারতের মতো, নেপালি সংস্কৃতিতেও মঙ্গলসূত্রকে একটি শুভ এবং গুরুত্বপূর্ণ অলঙ্কার হিসেবে বিবেচনা করা হয়। যা মহিলারা বিয়ের পর তাঁর স্ত্রী চিহ্ন হিসেবে পরিধান করেন। প্রাজক্তা কোলি তার বিয়েতে নেপালি ডিজাইনের ঐতিহ্যবাহী মঙ্গলসূত্র পরেছিলেন।

নেপালি মঙ্গলসূত্র ভারতীয় মঙ্গলসূত্রের চেয়ে খানিকটা আলাদা। এতে থাকা মুক্তোর সঙ্গে সোনালী পুঁতির সংমিশ্রণ এক অনন্য এবং ক্লাসিক লুক নিয়ে আসে। ভারতীয় মঙ্গলসূত্রগুলি ছোট এবং হালকা। নেপালি মঙ্গলসূত্র বা তিলাহারি বেশ লম্বা এবং ভারী। আজকাল, অনেক কনে আধুনিক ধাঁচের মঙ্গলসূত্র পরতে পছন্দ করেন। নেপালি এই মঙ্গলসূত্রে ঐতিহ্য এবং ট্রেন্ডি ডিজাইনের এক অনন্য মিশ্রণ রয়েছে, যা তাকে করে তোলে অনন্য।

নেপালি সংস্কৃতি অনুসারে, স্বামীর দীর্ঘায়ু এবং সুখী বিবাহিত জীবনের জন্য মহিলারা তিলারি মঙ্গলসূত্র পরেন। সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌভাগ্য এবং মঙ্গলের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। প্রাজক্তা কোলিও বিয়ের পরে স্বামী বৃষঙ্ক খানালের সংস্কৃতিকে সম্মান জানিয়েই এই তিলহারি পরিধান করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *