Nadia: হাঁসখালি ধর্ষণ কাণ্ডে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ – Bengali News | Nadia 20 years rigorous imprisonment ordered in Hanskhali rape case
হাঁসখালি ধর্ষণকাণ্ডে সাজা ঘোষণাImage Credit source: TV9 Bangla
নদিয়া: ব্যায়ামাগারে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল রানাঘাট আদালত। সূত্রের খবর, হাঁসখালি থানা এলাকার এক বাসিন্দা বগুলা এলাকার একটি ব্যায়ামাগারে মধ্যে ওই তরুণীকে ধর্ষণ করে অভিযুক্ত।
সেই ঘটনায় ২০২২ সালের ২৯ জানুয়ারি নির্যাতিতার পরিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আর সেই মামলাতেই দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ চলা সওয়াল জবাব ও বিভিন্ন সাক্ষীর দেওয়া বয়ানের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেন রানাঘাটের অতিরিক্ত জেলা দায়রা বিচারক।
শুক্রবার সেই মামলায় দোষী যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক গুপ্তা। শুক্রবার এই ঘটনা পর সাংবাদিক বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার লল্টু হালদার ও সরকার পক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভদ্র।
মামলার প্রেক্ষাপট
রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি থানার দক্ষিণপাড়ার চাপড়ি গ্রামে ১০ বছরের এক নাবালিকাকে ৫৩ বছর বয়সী এক ব্যক্তি ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশে অভিযোগ দায়েরর পরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
২০২২ সালের ৭ অক্টোবর দশ বছরের ওই নাবালিকাকে ব্যায়ামাগারে ধর্ষণ করে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। ৮ অক্টোবর নাবালিকা অন্য এক প্রতিবেশীকে বিষয়টি জানায়। এরপর তিনি নাবালিকার পরিবারকে জানান। ১০ অক্টোবর হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
