চাকরিপ্রার্থীদের মিছিলের নেতৃত্বে কুণাল, 'এদের সঙ্গে যাবেন না', পালটা বিকাশ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

চাকরিপ্রার্থীদের মিছিলের নেতৃত্বে কুণাল, ‘এদের সঙ্গে যাবেন না’, পালটা বিকাশ, বাংলার মুখ

Spread the love

২০১৬ এর এসএলএসটি চাকরিপ্রার্থীদের মিছিল।আর সেই মিছিলের পুরোভাগে তৃণমূল নেতা কুণাল ঘোষ। কার্যত হাইকোর্ট চলো অভিযান তাঁদের। তবে মাঝপথেই পুলিশ তাদের আটকে দেয়। রাস্তাতেই বসে পড়েন কুণাল ঘোষ। আর সেখান থেকেই আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে নিশানা করে তোপ দাগলেন কুণাল। তবে যে বাংলায় দুর্নীতির জেরে একের পর এক চাকরির অন্তরায় সেখানে কুণাল ঘোষের নেতৃত্বে এই মিছিল দেখে হতবাক অনেকেই।

কুণাল ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিকাশ ভট্টাচার্যের মামলার জন্য এদের চাকরি আটকে যাচ্ছে। এদের দাবি বিচারপতি বিশ্বজিৎ বসুর মধ্য়ে একটা অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা লুকিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় এদের চাকরির ব্যবস্থা করছেন। এরা কেউ বলছেন গায়ে আগুন দেব, প্রথম থেকে ওদের সঙ্গে রয়েছি। মাঝপথে সরে যেতে পারি না। এটা কোনও অভিযান নয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কখনও বলছেন বিচারপতির বাড়ির দিকে যাবেন। 

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, ছাত্রছাত্রীরা যারা এই মিছিলে রয়েছেন তাঁদের কাছে আমার আবেদন এই ধরনের দুর্নীতির সঙ্গে যোগ দেবেন না। তৃণমূল দল বা কুণাল ঘোষের মতো দুর্নীতিবাজদের সঙ্গে নিজেদের যুক্ত করবেন না। ছাত্র সমাজ এই দুর্নীতির সঙ্গে আপোস করবেন না। যারা চাকরি পাচ্ছেন না বলছেন তাদের বুঝতে হবে এই সরকার এই তৃণমূল দল দুর্নীতিতে যুক্ত। 

চাকরিপ্রার্থীরা বলেন, আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইছি। মানুষের জন্য় আইন। আমরা চাইছি প্রধান বিচারপতি হস্তক্ষেপ করে বিচারের নামে এই নরকযন্ত্রণা থেকে মুক্তি দিন। 

বিস্তারিত আসছে…

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *