Share Market News: প্রায় নিস্পন্দ বাজারে প্রাণ সঞ্চার করল ফাইন্যান্স সংস্থার শেয়ারগুলোই! - Bengali News | Share Market News: Stock Price Of Bank and Financial Companies Has Gone Up Today - 24 Ghanta Bangla News
Home

Share Market News: প্রায় নিস্পন্দ বাজারে প্রাণ সঞ্চার করল ফাইন্যান্স সংস্থার শেয়ারগুলোই! – Bengali News | Share Market News: Stock Price Of Bank and Financial Companies Has Gone Up Today

Spread the love

অবশেষে কিছুটা স্বস্তিতে ভারতের বাজার। ১০ পয়েন্ট বেড়েছে ভারতের অন্যতম বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স। যদিও আর এক বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ আজও সামান্য পড়েছে।

তবে আজ লাফিয়ে বেড়েছে ফাইন্যান্সিয়াল সূচকগুলো। ১৩৫ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ১৩৭ পয়েন্ট বেড়েছে ফিননিফটি ও ১০ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। আজ হুড়মুড়িয়ে বেড়ে ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে বাজাজ ফাইন্যান্সের শেয়ারের দাম।

তবে আজও ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁয়ে ফেলেছে বেশ কিছু সংস্থা। এর মধ্যে রয়েছে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, টাটা কেমিক্যালস, আরআর কাবেল, অ্যাপোলো টায়ার্স, IRCTC, ডিএফএল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মাহিন্দ্রা সিআইই অটোমোটিভ, এলআইসি হাউসিং ফাইন্যান্স, টাটা মোটরস, এমআরএফের মতো বেশ বিখ্যাত সংস্থাগুলোও।

আজ বাড়ল যারা:

আজ কোনও সংস্থা আপার সার্কিট হিট না করলেও সর্বোচ্চ ৯.৯৬ শতাংশ বেড়েছে আজুনি বায়োটেক। এ ছাড়াও বেড়েছে সুপ্রিম হোল্ডিংস অ্যান্ড হসপিটালিটি, ক্রেডিটঅ্যাক্সেস গ্রামীণ, ভিনাতি অর্গানিকস ও সিন্টারকম ইন্ডিয়ার শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ লোয়ার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। ২১.৩০ শতাংশ পড়েছে কেইআই ইন্ডাস্ট্রিজ। ২০.০১ শতাংশ পড়েছে মেডিকো রেমেডিস। এ ছাড়াও পড়েছে আরআর কাবেল, সিলেক্ট এনার্জি সিস্টেমস ও পলিক্যাব ইন্ডিয়ার শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল স্টিল সিটি সিকিওরিটিজ। শেয়ার প্রতি ১ টাকা ডিভিডেন্ড দিল তারা।
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে কেএসবি, সানোফি ইন্ডিয়া ও স্কাফলার ইন্ডিয়া।

*২৭ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *