RBI-এর বিরাট সিদ্ধান্ত, লাফিয়ে বাড়ল ঋণ প্রদানকারী সংস্থাগুলোর শেয়ারের দাম... - Bengali News | Big Decision Of Reserve Bank Of India, Stock Price Of NBFC Gone Up - 24 Ghanta Bangla News
Home

RBI-এর বিরাট সিদ্ধান্ত, লাফিয়ে বাড়ল ঋণ প্রদানকারী সংস্থাগুলোর শেয়ারের দাম… – Bengali News | Big Decision Of Reserve Bank Of India, Stock Price Of NBFC Gone Up

Spread the love

NBFC বা নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলোকে ঋণ দেওয়া বিভিন্ন ব্যাঙ্কের জন্য বেশ সমস্যাজনক ছিল। কারণ এই ধরণের সংস্থাগুলো ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে পড়ে না ও এদের অসুরক্ষিত ঋণের পরিমাণ বেশ বেষ। আর এই কারণেই NBFC-গুলোকে ঋণ দিতে গেলে একটা বাড়তি ঝুঁকি থাকে। এতদিন এমন সংস্থাগুলোকে ঋণ দেওয়া ১২৫ শতাংশ ঝুঁকিপূর্ণ বলে মনে করত রিজার্ভ ব্যাঙ্ক। ফলে যে সব ব্যাঙ্ক এই ধরণের সংস্থাগুলোকে ঋণ দিত তাদের অনেকটা বাড়তি অর্থ সরিয়ে রাখতে হত।

আরবিআই এবার একটি নয়া সার্কুলার জারি করেছে। আর এই সার্কুলারে বলা হয়েছে এবার থেকে বিভিন্ন ব্যাঙ্কের দেওয়া ঋণ এবার থেকে ১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ বলে ধরবে তারা। আর তা হলে ব্যাঙ্কগুলো ঋণ দেওয়ার জন্য বাড়তি যে পরিমাণ অর্থ সরিয়ে রাখত, সেই পরিমাণও কমে যাবে অনেকটা। আর তাহলে ব্যাঙ্কগুলো অনেক কম সুদে নন ব্যাঙ্কিং সংস্থাগুলোকে ঋণ দিতে পারবে। এতে আখেরে লাভবান হবে ব্যাঙ্ক ও NBFC, উভয় সংস্থাই।

আর এই সার্কুলার জারি হওয়ার পর, আজ ২৭ ফেব্রুয়ারি হুড়মুড়িয়ে বেড়েছে বিভিন্ন নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থার শেয়ারের দাম। আজ বাজাজ ফাইন্যান্সের শেয়ারের দাম বেড়েছে ২.৫৫ শতাংশ। ৫.৬৭ শতাংশ দাম বেড়েছে শ্রীরাম ফাইন্যান্সের। ৫.১৮ শতাংশ দাম বেড়েছে চোলামণ্ডলম ইনভেস্টের।

কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *