Pakistan Cricket: ভারতের কাছে হার ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার 'আসল কারণ' বাছলেন পাক কোচ - Bengali News | Pakistan assistant coach Azhar Mahmood says injury excuse for loss against India and early exit from ICC Champions Trophy - 24 Ghanta Bangla News
Home

Pakistan Cricket: ভারতের কাছে হার ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার ‘আসল কারণ’ বাছলেন পাক কোচ – Bengali News | Pakistan assistant coach Azhar Mahmood says injury excuse for loss against India and early exit from ICC Champions Trophy

Spread the love

Pakistan Cricket: ভারতের কাছে হার ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার ‘আসল কারণ’ বাছলেন পাক কোচ
Image Credit source: Chris Hyde-ICC/ICC via Getty Images

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) আয়োজক পাকিস্তানের (Pakistan) সফর এ বার পুরোপুরি শেষ। রাওয়ালপিণ্ডিতে আরও এক ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির কারণে ওই ভেনুতে হয়নি। এ বার বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচও হল না। দুই টিমের মধ্যে ১ পয়েন্ট করে ভাগাভাগি হল। এর আগে রোহিত শর্মার ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গিয়েছিল পাকিস্তান। পাক টিমের সহকারী কোচ আজহার মাহমুদ এ বার জানিয়েছেন ভারতের কাছে হার এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার আসল কারণ কী।

Geospuer এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট টিমের সহকারী কোচ আজহার মাহমুদ ভারতের কাছে হার এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার আসল কারণ হিসেবে চোটের কথা তুলে ধরেছেন। টুর্নামেন্ট শুরুর আগে সায়ম আয়ুব ছিটকে যান। এরপর প্রথম ম্যাচের শেষেই মিনি বিশ্বকাপ থেকে বিদায় নেন ফখর জমান। চোটের কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর আর তাঁর খেলা হয়নি। তিনি বলেন, “আমরা এই টুর্নামেন্টে ভালো খেলতে পারিনি। তবে এই ফর্ম্যাটে আমরা অতীতে ভালো খেলেছি। কিন্তু এই টুর্নামেন্টে বিষয় ও পরিস্থিতি আমাদের সঙ্গে ছিল না। আমাদের দলে বেশ কয়েকজন চোটের কারণে খেলতে পারেনি। সেটা আমাদের জন্য ভালো হয়নি।”

টুর্নামেন্টে ভালো খেলতে না পারার কথা বলার পাশাপাশি ভারতের বিরুদ্ধে ম্যাচ হারের বিষয়টিও বলেন পাক টিমের সহকারী কোচ। রোহিত ব্রিগেডের কাছে গ্রিন আর্মি ৬ উইকেটে ম্যাচ হারে। এই প্রসঙ্গে আজহার মাহমুদ বলেন, “ভারতের বিরুদ্ধে ম্যাচে আমরা নিজেদের উপর অনেকটা বেশি চাপ নিয়ে ফেলেছিলাম। তবে আমরা জানি ঠিক কোথায় আমাদের উন্নতি করতে হবে। পুরো বিষয়টাই মানিয়ে নেওয়ার উপর এবং দায়িত্ব গ্রহণ করার উপর নির্ভর করে।”

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *