Mamata Banerjee: 'ভূতুড়ে ভোটার' ইস্যুতে রাজ্য জুড়ে কর্মসূচির মমতার - Bengali News | Mamata banerjee Mamta's programs across the state on the issue of 'Fake voters' - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে রাজ্য জুড়ে কর্মসূচির মমতার – Bengali News | Mamata banerjee Mamta’s programs across the state on the issue of ‘Fake voters’

Spread the love

ভূতুড় ভোটার ইস্যুতে মমতা Image Credit source: TV9 Bangla

কলকাতা: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে এবার রাজ্য জুড়ে কর্মসূচির ডাক দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক এবং স্থানীয় প্রশাসনিক দপ্তরে হতে পারে ডেপুটেশন কর্মসূচি। ইতিমধ্যেই বারুইপুর ও বারাসত জেলা শাসক দফতরে কর্মসূচি নেয় তৃণমূল।

তৃণমূল শিবিরের জল্পনা ইনডোর এর সভা থেকে এই ইস্যুতে বড় কর্মসূচির ডাক দিতে পারেন। ২৭-এর সভা থেকেই ‘২৬-এর ভোটের ডাক মমতার। নেত্রীর নির্দেশের অপেক্ষায় প্রহর গুনছে তৃণমূল শিবির।

ভোটের লক্ষ্যে কী গঠন হতে পারে নীতি নির্ধারণ কমিটি? চর্চা হচ্ছে তৃণমূলে। ‘ভূতুড়ে ভোটার’ রুখতে কী নির্দেশ দেবেন মমতা, সেটাই দেখার।  ভোটার লিস্টে ‘ভূতুড়ে ভোটার’ প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পাবে নেত্রীর বক্তব্যে। দাবি ওয়াকিবহাল মহলের, ২৬-এর ভোট এ কী হবে আইপ্যাকের ভূমিকা? দলের বৈঠকে স্পষ্ট করে দিতে পারেন নেত্রী।

রদবদল নিয়েও দিতে পারেন জোরাল ইঙ্গিত। তবে অনেকের মত ইন্ডোরের সভায় রদবদলের ঘোষণা হবে না । রদবদলের তালিকা প্রকাশিত হবে পরবর্তীকালে। ইন্ডোরের সভার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

তবে নেতা তার আগে শাসকদলের অন্দরে সবচেয়ে বড় কৌতূহল— অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ওই সভায় থাকবেন? আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে তৃণমূলের কেউ কিছু বলছেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *